BN

নিউজিল্যান্ড টেস্ট দলে নতুন মুখ ফক্সক্রফট, ফিরলেন জেমিসন

নিউজিল্যান্ড টেস্ট দলে নতুন মুখ ফক্সক্রফট, ফিরলেন জেমিসন

সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ডিন ফক্সক্রফট। নিউজিল্যান্ডের টেস্ট

সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ডিন ফক্সক্রফট। নিউজিল্যান্ডের টেস্ট দলের দুয়ার খুলে গেছে ২৮ বছর বয়সী এই অফ স্পিনিং অলরাউন্ডারের জন্য। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ১৯ সদস্যের বিশাল স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিনি।

গত মাসে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে ফক্সক্রফট ব্যাট ও বল হাতে দারুণ উজ্জ্বল ছিলেন। মিরপুরের কঠিন উইকেটে প্রথম ম্যাচে ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হওয়ার পর চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচে খেলেন ৭৫ রানের ঝোড়ো ইনিংস। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই ক্রিকেটার নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ ম্যাচে ২ হাজার ৩০১ রান করার পাশাপাশি শিকার করেছেন ৬৩টি উইকেট।

বুধবার নিউজিল্যান্ড ক্রিকেট যে স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে সবচেয়ে বড় স্বস্তির খবর হলো দুই গতির তারকা উইল ও’রোক ও কাইল জেমিসনের ফেরা। পিঠের চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর জেমিসন লাল বলের ক্রিকেটে ফিরছেন। অন্যদিকে, বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে ৫ উইকেট নেওয়া ও’রোক এবার টেস্টেও গতির ঝড় তুলতে তৈরি। তবে প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় থাকা জ্যাকব ডাফিকে এই সফরে পাচ্ছে না কিউইরা।

সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনকেও দলে রাখা হয়েছে। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে আইপিএলে ব্যস্ত থাকা কেনের সামনে সুযোগ থাকছে টেস্টে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করার। ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড় গড়ে দলে ফিরেছেন অভিজ্ঞ হেনরি নিকোলসও।

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি শুরু হবে আগামী ২৭ মে বেলফাস্টে। এরপর ৪ জুন থেকে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। আইপিএল ও পিএসএল খেলা কিউই তারকারা নিজেদের ফ্র্যাঞ্চাইজি মিশন শেষ করে সরাসরি জাতীয় দলে যোগ দেবেন।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়