BN

শ্রীলঙ্কাকে হারিয়ে সাউথ এশিয়ান টেবিল টেনিসে বাংলাদেশের সোনা জয়

শ্রীলঙ্কাকে হারিয়ে সাউথ এশিয়ান টেবিল টেনিসে বাংলাদেশের সোনা জয়

শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর সেট ব্যবধানে এগিয়ে থেকে সাউথ এশিয়ান ইয়ুথ

শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর সেট ব্যবধানে এগিয়ে থেকে সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল। এই সাফল্যের হাত ধরে তারা সরাসরি আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় প্রতিযোগিতার দ্বিতীয় দিনে শ্রীলঙ্কাকে ৩-১ সেটে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপাল—তিন দলেরই পয়েন্ট ছিল সমান ৫। তবে সেট জয়ের গড়ে এগিয়ে থেকে স্বর্ণপদক নিশ্চিত করে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য সুখকর ছিল না। বিকেএসপির আবুল হাসেম হাসিব ২-৩ গেমে হেরে গেলে পিছিয়ে পড়ে দল। তবে নাফিজ ইকবাল ৩-০ গেমে দানুক লামাসুরিয়াকে উড়িয়ে দিয়ে ম্যাচে সমতা ফেরান। এরপর জয় ইসলাম ৩-০ গেমে মুনাসিংহা হারিনকে হারিয়ে দলকে লিড এনে দেন। শেষ ম্যাচে অধিনায়ক নাসিফ ইকবাল ৩-১ গেমে ভিয়ানদুয়া আকাইনকে পরাজিত করলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

এই অর্জনের ফলে আগামী ২১-২৭ জুন ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিতব্য এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপের টিকিট পেল বাংলাদেশ। এর আগে ২০২২ সালে মালদ্বীপে অনুষ্ঠিত প্রথম সাউথ এশিয়ান জুনিয়রেও অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। পরবর্তী বছরগুলোতে তারা রুপা ও ব্রোঞ্জ জিতলেও এবার আবারও শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করল।

অন্যান্য ইভেন্টে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ বালক দল নেপাল ও মালদ্বীপকে হারালেও শ্রীলঙ্কার কাছে হেরে গেছে। তাদের পরবর্তী প্রতিপক্ষ শক্তিশালী ভারত। অন্যদিকে অনূর্ধ্ব-১৯ বালিকা দল মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। অনূর্ধ্ব-১৫ বালিকা দলও শ্রীলঙ্কা ও নেপালের কাছে পরাজিত হয়েছে, তাদের সামনে এখনো মালদ্বীপ ও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ বাকি। আগামী শুক্র ও শনিবার প্রতিযোগিতার একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ।

ক্রিকেট

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে ছাড়াই

ক্রিকেট

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম লিখিয়েছেন

ক্রিকেট

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ। ৯৬

ক্রিকেট

সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিউজিল্যান্ড সিরিজের