BN

মিরাজ নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না

মিরাজ নেদারল্যান্ডস সিরিজে খেলবেন না

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ সন্ধ্যায় ক্রিকেটাররা সিলেটে পৌঁছাবেন। তবে দলের

নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ সন্ধ্যায় ক্রিকেটাররা সিলেটে পৌঁছাবেন। তবে দলের সঙ্গে যাচ্ছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এশিয়া কাপের দল ঘোষণা ধীরে ধীরে এগোচ্ছে। ইতিমধ্যেই বড় দুই দল পাকিস্তান ও ভারত তাদের চূড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) নির্ধারিত সময়, ২২ আগস্টের মধ্যে অন্য দলগুলোকেও তাদের দল ঘোষণা করতে হবে।

বাংলাদেশ অবশ্য এশিয়া কাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই তিন ম্যাচ—৩০ আগস্ট, ১ সেপ্টেম্বর ও ৩ সেপ্টেম্বর। সিরিজ সামনে রেখে আজই ক্রিকেটাররা সিলেটে যাত্রা করবেন, কিন্তু মিরাজ নেই দলের সঙ্গে।

সূত্র জানায়, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে মিরাজ নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন। সব ঠিক থাকলে এশিয়া কাপ শুরুর আগে তাঁর ছুটি শেষ হওয়ার কথা। বিসিবি আশাবাদী, সিরিজে না খেললেও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের দলে মিরাজ থাকবেন।

নির্বাচকরা এখনও নেদারল্যান্ডস সিরিজের দল ঘোষণা করেননি। এশিয়া কাপের প্রস্তুতির জন্য প্রাথমিকভাবে দেওয়া ২৫ সদস্যের তালিকা থেকে নিয়েই হবে তিনটি টি-টোয়েন্টির সিরিজের দল। সিলেটে প্রস্তুতি পর্বের মধ্যেই এটি ঘোষণা করা হবে।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার ক্ষতটা এখনো

শিরোপার হাতছানিতে মাঠে নেমে শুরুতেই গোল খেয়ে কিছুটা থমকে

ইতিহাদ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে হেরে বিদায় নেওয়ার ক্ষতটা এখনো দগদগে।

ফুটবল

শিরোপার হাতছানিতে মাঠে নেমে শুরুতেই গোল খেয়ে কিছুটা থমকে গিয়েছিল

ফুটবল

ইতিহাদ স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা এক

ফুটবল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভায় সবচেয়ে আলোচিত বিষয়