BN

সাফ কোটা নিয়ে সিদ্ধান্ত ঝুলে রইল আর ফুটবলারদের সঙ্গে বসবে বাফুফে

সাফ কোটা নিয়ে সিদ্ধান্ত ঝুলে রইল আর ফুটবলারদের সঙ্গে বসবে বাফুফে

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভায় সবচেয়ে আলোচিত বিষয় ছিল ‘সাফ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভায় সবচেয়ে আলোচিত বিষয় ছিল ‘সাফ কোটা বাতিল’। তবে দীর্ঘ আলোচনা হলেও এই বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কমিটি। ফুটবলারদের দাবি ও স্বার্থ বিবেচনা করে তাদের সঙ্গেই সরাসরি কথা বলে পরবর্তী পদক্ষেপ নিতে চাইছে বাফুফে।

রোববার বাফুফে ভবনে নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে নির্বাহী কমিটির এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার বিভিন্ন দিক সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত মৌসুমে প্রতিটি ক্লাবকে সর্বোচ্চ পাঁচজন দক্ষিণ এশীয় ফুটবলার নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছিল এবং তারা ‘বাংলাদেশি কোটায়’ মূল একাদশে খেলার অনুমতি পেয়েছিল। তবে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি এই নিয়মের তীব্র বিরোধিতা করে সাফ কোটা বাতিলসহ ছয়টি দাবি বাফুফের সাধারণ সম্পাদকের কাছে পেশ করে। তাদের অন্য দাবিগুলোর মধ্যে ছিল—বিদেশি খেলোয়াড়ের সংখ্যা কমানো, স্থানীয়দের খেলার সুযোগ বাড়ানো এবং খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।

সাফ কোটা নিয়ে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানান, “খেলোয়াড়দের জন্য কোনটি ভালো হবে, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। দ্রুতই আমরা তাদের সঙ্গে বসব এবং তাদের মতামত নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

এদিকে, বর্তমান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের চুক্তির মেয়াদ এই এপ্রিলেই শেষ হচ্ছে। তবে নতুন কোচ নিয়োগের বিষয়টি এই সভায় সেভাবে গুরুত্ব পায়নি। বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী জানান, এখনও কোচদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার সময় আছে, তাই বিষয়টি পরবর্তী সভায় আলোচনা করা হবে।

২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ফুটবলের ক্যালেন্ডার নিয়েও কথা হয়েছে সভায়। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান আশা প্রকাশ করে বলেন, দেশে এখন স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, তাই চ্যালেঞ্জ কাপ, সুপার কাপ, প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ—এই পাঁচটি টুর্নামেন্টই যথাসময়ে আয়োজন করা সম্ভব হবে।

তৃণমূল ফুটবলে কাজের স্বীকৃতি হিসেবে সম্প্রতি এএফসি থেকে ব্রোঞ্জ থেকে সিলভার গ্রেডে উন্নীত হয়েছে বাফুফে। এই ধারাবাহিকতা ধরে রাখতে গ্রাসরুট প্রোগ্রামগুলো আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন বাফুফে সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী। এছাড়া সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ মে অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে

দুই অর্ধে দুই একদম বিপরীত চেহারায় দেখা গেল ম্যানচেস্টার

ম্যাচের ৭৪তম মিনিটে যখন মোহামেদ সালাহকে মাঠ থেকে তুলে

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়

ফুটবল

দুই অর্ধে দুই একদম বিপরীত চেহারায় দেখা গেল ম্যানচেস্টার সিটিকে।

ফুটবল

ম্যাচের ৭৪তম মিনিটে যখন মোহামেদ সালাহকে মাঠ থেকে তুলে নেওয়ার

ফুটবল

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মহাজাগতিক মিশনে কোনো তাড়াহুড়ো