BN

ইনজুরির কারণে সাকা মাঠের বাইরে ৪ সপ্তাহ

ইনজুরির কারণে সাকা মাঠের বাইরে ৪ সপ্তাহ

আর্সেনালের ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে থাকছেন। চোটের

আর্সেনালের ইংলিশ ফরোয়ার্ড বুকায়ো সাকা হ্যামস্ট্রিং চোটের কারণে মাঠের বাইরে থাকছেন।

চোটের কারণে তাকে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এর ফলে আগামী রোববার লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে আর্সেনাল সাকাকে পাচ্ছে না। এছাড়া ইংল্যান্ডের হয়ে আগামী মাসে অ্যান্ডোরা ও সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচেও তার খেলা নিয়ে সন্দেহ জাগছে।

বিবিসি জানিয়েছে, লিডস ইউনাইটেডের বিপক্ষে গত শনিবার ৫-০ গোলে জয়ের ম্যাচের প্রথমার্ধের শেষের দিকে দলের দ্বিতীয় গোলটি করা ২৩ বছর বয়সী রাইট উইঙ্গার ৫৪তম মিনিটে মাঠ ছাড়েন।

গত মৌসুমেও হ্যামস্ট্রিং চোটের কারণে প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন সাকা, যা আর্সেনালের জন্য বড় ধাক্কা হয়েছিল। সেই মৌসুমে লন্ডনের দলটি রানার্স-আপ হয়েছিল।

লিডস ম্যাচে আঘাত পেয়ে মাঠ ছাড়েন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগোরও। অ্যানফিল্ডে তার খেলা নিয়েও রয়েছে সন্দেহ।

সবশেষ তিন মৌসুমে রানার্স-আপ হওয়া আর্সেনালের এবারের মৌসুমের শুরু ভালো হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ও লিডসকে হারিয়ে আপাতত পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে তারা।

সর্বশেষ সংবাদ

লা লিগার মৌসুমের অন্তিম মুহূর্তে বড় সুখবর পেল বার্সেলোনা।

স্প্যানিশ ফুটবলে এক অবিশ্বাস্য ইতিহাস গড়তে যাচ্ছেন মাতেউস গন্সালেস।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দেশের ক্রিকেটের জন্য অপূরণীয়

ফুটবল

লা লিগার মৌসুমের অন্তিম মুহূর্তে বড় সুখবর পেল বার্সেলোনা। লিগের

ফুটবল

স্প্যানিশ ফুটবলে এক অবিশ্বাস্য ইতিহাস গড়তে যাচ্ছেন মাতেউস গন্সালেস। সত্তর

ক্রিকেট

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দেশের ক্রিকেটের জন্য অপূরণীয় এক

ক্রিকেট

আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে