BN

বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েই প্রাথমিক দল দিলেন ডুলি

বাংলাদেশ দলের দায়িত্ব নিয়েই প্রাথমিক দল দিলেন ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই নিজের প্রথম

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই নিজের প্রথম বড় দল ঘোষণা করলেন নবনিযুক্ত কোচ টমাস ডুলি।

নতুন দায়িত্ব কাঁধে নেওয়ার পর খুব বেশি সময় পাচ্ছেন না কোচ টমাস ডুলি, দ্রুতই নামতে হচ্ছে মূল চ্যালেঞ্জে। আগামী কয়েকদিনের মধ্যেই সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। হাইভোল্টেজ এই ম্যাচটিকে সামনে রেখেই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন তিনি।

আগামী ৫ জুন মাঠে গড়াবে ঐতিহাসিক এই ম্যাচটি। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটিই হতে যাচ্ছে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে লাল-সবুজ জার্সিধারীদের মাঠের লড়াই। ঐতিহাসিক এই ম্যাচের স্কোয়াডে দেশের ফুটবল ভক্তদের জন্য বড় চমক রেখেছেন ডুলি। প্রবাসী তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী ও শমিত সোমদের অন্তর্ভুক্ত করেই ৩০ জনের এই প্রাথমিক তালিকা সাজিয়েছেন নতুন কোচ।

বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড

  • গোলরক্ষক: মিতুল মার্মা, সুজন হোসেন ও আনিসুর রহমান জিকো।
  • ডিফেন্ডার: তারিক রায়হান কাজি, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমার, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও মঞ্জুরুর রহমান।
  • মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মজিবুর রহমান জনি, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন ও সৈয়দ কাজিম কিরমানি শাহ।
  • ফরওয়ার্ড: ফাহামিদুল ইসলাম, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম, মিনহাজুল করিম ও রফিকুল ইসলাম।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়

ফুটবল

দুই অর্ধে দুই একদম বিপরীত চেহারায় দেখা গেল ম্যানচেস্টার সিটিকে।