BN

এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইল টটেনহ্যাম

এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে রইল টটেনহ্যাম

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয় স্তরে (চ্যাম্পিয়নশিপ)

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয় স্তরে (চ্যাম্পিয়নশিপ) নেমে গেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

টানা ব্যর্থতায় গত ৪৯ বছরের মধ্যে এই প্রথম দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার চরম শঙ্কা চোখ রাঙাচ্ছিল। তবে খাদের কিনারা থেকে ঠিকই ঘুরে দাঁড়াল টটেনহ্যাম হটস্পার। লিগের শেষ ম্যাচের বাঁচা-মরার লড়াইয়ে এভারটনকে হারিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখল উত্তর লন্ডনের ক্লাবটি।

টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে রোববার লিগের শেষ রাউন্ডের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ১-০ গোলে জিতেছে স্পার্সরা। প্রথমার্ধে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন জোয়াও পালিনিয়া। শেষ ছয় ম্যাচের মধ্যে এটি টটেনহ্যামের তৃতীয় এবং সব মিলিয়ে ৩৮ ম্যাচে দশম জয়। এই জয়ে ১১টি ড্রসহ ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে থেকে লিগ শেষ করল রবের্তো দে জেরবির দল।

অবনমনের মস্ত বড় চাপ মাথায় নিয়ে মাঠে নেমে শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় টটেনহ্যাম। তবে ফিনিশিংয়ের অভাবে ডেডলক ভাঙতে পারছিল না তারা। অবশেষে ৪৩তম মিনিটে দলকে কাঙ্ক্ষিত পথ দেখান পালিনিয়া। একটি কর্নার থেকে উড়ে আসা বলে তাঁর প্রথম হেডটি পোস্টে লেগে ফিরে আসে, তবে ফিরতি বল ছয় গজ বক্সের ভেতর পেয়ে নিখুঁত নিচু শটে জাল খুঁজে নেন এই পর্তুগিজ ডিফেন্সিভ মিডফিল্ডার। প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে ১৪টি শট নিয়েও কেবল ওই একটি শটই লক্ষ্যে রাখতে পেরেছিল টটেনহ্যাম। আর এই একটি গোল যে তাদের জন্য কতটা স্বস্তির ও কাঙ্ক্ষিত ছিল, তা খেলোয়াড়দের বাঁধভাঙা উদযাপনেই স্পষ্ট ফুটে ওঠে।

একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে লিডস ইউনাইটেডকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েও শেষ রক্ষা হয়নি ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের। ৩৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮ নম্বরে থেকে আসর শেষ করায় তাদের কপাল পুড়েছে। এই হারের ফলে প্রিমিয়ার লিগে টানা ১৪ বছর খেলার পর চ্যাম্পিয়নশিপে অবনমন হলো হ্যামার্সদের। আর টেবিলের তলানিতে থাকা বাকি দুই দল বার্নলি ও উলভারহ্যাম্পটনের অবনমন অবশ্য আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল।

অন্য দিকে, আগের রাউন্ডেই শিরোপা নিশ্চিত করা আর্সেনাল শেষ ম্যাচটিতেও জয়ের আনন্দেই মাঠ ছেড়েছে। দীর্ঘ ২২ বছর পর প্রিমিয়ার লিগের মুকুট জেতা মিকেল আর্তেতার দল এদিন ২-১ গোলে হারিয়েছে ক্রিস্টাল প্যালেসকে। ৩৮ ম্যাচে ২৬টি জয় ও সাতটি ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হিসেবে লিগ শেষ করল গানার্সরা।

অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে হেরে মরসুম শেষ করেছে ম্যানচেস্টার সিটি। ৭৮ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে পেপ গুয়ার্দিওলার বিদায়ী দলকে। ব্রাইটনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যানচেস্টার ইউনাইটেড ৭১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে লিগ শেষ করেছে। ৬৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অ্যাস্টন ভিলা। আর ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করা লিভারপুল ৬০ পয়েন্ট নিয়ে পঞ্চম দল হিসেবে আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে।

লিগ টেবিলের ষষ্ঠ ও সপ্তম স্থানে থেকে মরসুম শেষ করে ইউরোপা লিগের টিকিট পেয়েছে বোর্নমাউথ ও সান্ডারল্যান্ড। আর আট নম্বরে থাকা ব্রাইটন খেলবে উয়েফা কনফারেন্স লিগে।

সর্বশেষ সংবাদ

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে

দুই অর্ধে দুই একদম বিপরীত চেহারায় দেখা গেল ম্যানচেস্টার

ম্যাচের ৭৪তম মিনিটে যখন মোহামেদ সালাহকে মাঠ থেকে তুলে

ফুটবল

দুই অর্ধে দুই একদম বিপরীত চেহারায় দেখা গেল ম্যানচেস্টার সিটিকে।

ফুটবল

ম্যাচের ৭৪তম মিনিটে যখন মোহামেদ সালাহকে মাঠ থেকে তুলে নেওয়ার

ফুটবল

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মহাজাগতিক মিশনে কোনো তাড়াহুড়ো

ফুটবল

নিজেদের মাঠে খেলা শক্তিশালী ভারতকে একটু বেশিই সমীহ করছেন বাংলাদেশ