BN

সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত পিএসজি কোচ

সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত পিএসজি কোচ

সাইকেলপ্রেমী হিসেবে বরাবরই পরিচিত পিএসজি কোচ লুইস এনরিকে। ক্লাব ফুটবলে বিরতির এই

সাইকেলপ্রেমী হিসেবে বরাবরই পরিচিত পিএসজি কোচ লুইস এনরিকে।

ক্লাব ফুটবলে বিরতির এই সময়ে দুর্ঘটনার শিকার হলেন তিনি। শুক্রবার সাইকেল চালানোর সময় পড়ে গিয়ে কলারবোন ভেঙেছেন এনরিকে।

পিএসজি সামাজিক মাধ্যমে জানিয়েছে, দুর্ঘটনার পর তাকে দ্রুত জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, কলারবোনে ফ্র্যাকচার হওয়ায় অস্ত্রোপচার করতে হবে এই স্প্যানিশ কোচের।

তবে কতদিন মাঠের বাইরে থাকতে হবে বা কবে কোচিংয়ে ফিরতে পারবেন—এ বিষয়ে এখনো কিছু জানায়নি পিএসজি।

বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সাবেক কোচ এনরিকে ২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেন। তার অধীনে প্রথমবারের মতো ক্লাবের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লিগসহ ঐতিহাসিক ট্রেবল জিতেছিল পিএসজি। নতুন মৌসুমেও তারা লিগে টানা তিন ম্যাচে জয় পেয়েছে।

সাইকেলপ্রেমী এই কোচকে প্যারিসের রাস্তায় প্রায়ই সাইকেল চালাতে দেখা যেত, কিন্তু এবার প্রিয় সাইকেলেই ঘটে গেল দুর্ঘটনা।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে

গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে আরও একবার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সফলতম টি-টোয়েন্টি বোলার ইশ সোধি। ২০১৩

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে স্বস্তির

অন্যান্য

গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে আরও একবার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো

ক্রিকেট

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সফলতম টি-টোয়েন্টি বোলার ইশ সোধি। ২০১৩ সালে

ফুটবল

লা লিগার মৌসুমের অন্তিম মুহূর্তে বড় সুখবর পেল বার্সেলোনা। লিগের