BN

সত্তর বছর বয়সে স্প্যানিশ লিগে ফিরছেন গন্সালেস আর গড়া হচ্ছে নতুন ইতিহাস

সত্তর বছর বয়সে স্প্যানিশ লিগে ফিরছেন গন্সালেস আর গড়া হচ্ছে নতুন ইতিহাস

স্প্যানিশ ফুটবলে এক অবিশ্বাস্য ইতিহাস গড়তে যাচ্ছেন মাতেউস গন্সালেস। সত্তর বছর বয়সে

স্প্যানিশ ফুটবলে এক অবিশ্বাস্য ইতিহাস গড়তে যাচ্ছেন মাতেউস গন্সালেস। সত্তর বছর বয়সে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন সাবেক এই গোলরক্ষক। স্পেনের পঞ্চম স্তরের লিগে ‘সিডি কলুঙ্গা’র হয়ে মাঠে নামবেন তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, স্পেনের ফুটবল ইতিহাসে কোনো অফিসিয়াল ম্যাচে অংশ নেওয়া সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হতে যাচ্ছেন এই প্রবীণ ফুটবলার।

৪৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানিয়েছিলেন গন্সালেস। তবে এই মৌসুমে ‘তেরসেরা ফেডারেশন গ্রুপ টু’-তে কলুঙ্গার গোলরক্ষকদের অনুশীলনে নিয়মিত সাহায্য করে আসছিলেন তিনি। তাঁর এই ফুটবলপ্রেম আর নিষ্ঠাকে সম্মান জানাতেই ক্লাবটি আগামী রোববার তাঁকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে।

কলুঙ্গা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, “এটি কেবল কোনো রেকর্ড গড়া বা অদ্ভুত কোনো ঘটনা নয়, বরং এটি একজন কিংবদন্তিকে দেওয়া আমাদের বিশেষ সম্মাননা। আমরা এমন একজনের কথা বলছি, যিনি এক সময় খনিতে কাজ করেছেন এবং সারাটা জীবন কাজ আর ফুটবলের পেছনেই ব্যয় করেছেন। এটা স্রেফ সংখ্যার হিসাব নয়, সম্মানের বিষয়।”

স্থানীয় গণমাধ্যম ‘লাস প্রভিন্সিয়াস’-কে দেওয়া সাক্ষাৎকারে গন্সালেস বলেন, তিনি পুরো ম্যাচ খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। নিজের সোনালী দিনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “এখনো নিজেকে বেশ চটপটে মনে হয়। তবে আমি যখন খেলা শুরু করেছিলাম, তখনকার ফুটবল ছিল একেবারেই অন্যরকম। বল থেকে শুরু করে মাঠ—সবকিছুই আমূল বদলে গেছে।”

তিনি আরও যোগ করেন, “মনে আছে, তখন পোস্টের পাশে আমি বড় একটা পাত্র রাখতাম। মাঠ যখন বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে যেত, তখন রেফারির চোখ ফাঁকি দিয়ে সেই পাত্র দিয়ে কাদা বা পানি সেঁচে ফেলতাম। সেই সময়ে কাদামাখা মাঠে খেলা ছিল আমাদের প্রতিদিনের রুটিন।”

সর্বশেষ সংবাদ

লা লিগার মৌসুমের অন্তিম মুহূর্তে বড় সুখবর পেল বার্সেলোনা।

স্প্যানিশ ফুটবলে এক অবিশ্বাস্য ইতিহাস গড়তে যাচ্ছেন মাতেউস গন্সালেস।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দেশের ক্রিকেটের জন্য অপূরণীয়

ফুটবল

লা লিগার মৌসুমের অন্তিম মুহূর্তে বড় সুখবর পেল বার্সেলোনা। লিগের

ক্রিকেট

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি দেশের ক্রিকেটের জন্য অপূরণীয় এক

ক্রিকেট

আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে

অন্যান্য

শুরুতে লিড নিয়ে জয়ের স্বপ্ন জাগালেও শেষ পর্যন্ত নিজেদের ছোট