BN

লন্ডনে পূর্ণ শক্তির দল পাচ্ছেন সিমেওনে আর আলভারেসকে নিয়ে কাটল শঙ্কা

লন্ডনে পূর্ণ শক্তির দল পাচ্ছেন সিমেওনে আর আলভারেসকে নিয়ে কাটল শঙ্কা

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে স্বস্তির সুবাতাস বইছে।

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে স্বস্তির সুবাতাস বইছে। ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের ইনজুরি নিয়ে যে আশঙ্কার মেঘ জমেছিল, তা এক নিমেষেই উড়িয়ে দিলেন কোচ দিয়েগো সিমেওনে। আর্সেনালের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দলের সেরা তারকাকে পাওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত তিনি।

ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে আর্সেনালের সাথে ১-১ গোলে ড্র করেছে আতলেতিকো। ভিক্তর ইয়োকেরেশের গোলে পিছিয়ে পড়ার পর পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান আলভারেস। এই গোলের মাধ্যমেই ইতিহাস গড়েন তিনি; আতলেতিকোর প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে ১০টি গোল করার অনন্য কীর্তি এখন তাঁর দখলে।

তবে এমন অর্জনের দিনটি পূর্ণতা পায়নি পুরোপুরি। দ্বিতীয়ার্ধে এবেরেচি এজের সাথে বল দখলের সময় পায়ে আঘাত পান এই আর্জেন্টাইন তারকা। কিছুক্ষণ খুঁড়িয়ে খুঁড়িয়ে খেলার পর শেষ পর্যন্ত ৭৭ মিনিটে তাঁকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হন সিমেওনে। ম্যাচ শেষে সিমেওনে অবশ্য আশ্বস্ত করে বলেন, “ওর ইনজুরি পরীক্ষা করা হবে, তবে আশা করছি গুরুতর কিছু নয়। আমি সবসময়ই ইতিবাচক ভাবি।”

কেবল আলভারেস নন, ইনজুরি নিয়ে দুশ্চিন্তা ছিল জুলিয়ানো সিমেওনে এবং আলেকসান্দার সরলথকে নিয়েও। জুলিয়ানো প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন এবং সরলথ পেশির টানে বেঞ্চেই বসে ছিলেন। তবে আগামী মঙ্গলবার লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ফিরতি লেগের যুদ্ধের আগে সবাইকে ফিট অবস্থায় পাবেন বলে বিশ্বাস কোচের।

সিমেওনের আত্মবিশ্বাসী কণ্ঠ, “আমার ছেলেদের আমি চিনি। হুলিয়ান, জুলিয়ানো কিংবা সরলথ—সবাই মঙ্গলবার মাঠে থাকবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।”

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়