BN

‘সোনার বাংলা পাথওয়ে টি–টোয়েন্টি’ শুরু করছে বিসিবি

‘সোনার বাংলা পাথওয়ে টি–টোয়েন্টি’ শুরু করছে বিসিবি

জানুয়ারির প্রথম সপ্তাহেই রাজশাহী ও বগুড়ায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো। বিসিবির

জানুয়ারির প্রথম সপ্তাহেই রাজশাহী ও বগুড়ায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ম্যাচগুলো।

বিসিবির নির্বাচন ঘিরে চলমান টানাপোড়েনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া প্রথম বিভাগ লিগের বহু ক্রিকেটারের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সেই ক্রিকেটারদের কথা মাথায় রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ টি–টোয়েন্টি টুর্নামেন্ট— ‘সোনার বাংলা পাথওয়ে টি–টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬’।

সোমবার সন্ধ্যায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ফ্র্যাঞ্চাইজি ও প্রচলিত ক্লাব লিগ ব্যবস্থার বাইরে থাকা ক্রিকেটারদের নিয়েই এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেওয়ার সুযোগ তৈরি করে ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিকতা ও শক্তি বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় বোর্ড।

গত অক্টোবরের বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডকে অবৈধ ঘোষণা করে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছে বিভিন্ন লিগের ৪৫টি ক্লাব। এর মধ্যে আটটি প্রথম বিভাগ লিগের ক্লাব। যদিও প্রথম বিভাগ লিগ চলছে, তবে ওই ক্লাবগুলোর ক্রিকেটাররা কার্যত অসহায় অবস্থায় বসে আছেন। সামনে প্রিমিয়ার লিগ ও দ্বিতীয় বিভাগ লিগের ভবিষ্যৎ নিয়েও রয়েছে চরম অনিশ্চয়তা।

এই বর্জনকারী ক্লাবগুলোর ক্রিকেটারদের নিয়ে আলাদা একটি টুর্নামেন্ট আয়োজনের কথা বেশ কিছুদিন ধরেই ভাবছিল বিসিবি। অবশেষে সেই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা এলো।

জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে রাজশাহী ও বগুড়ায়। পুরো আয়োজনের দায়িত্বে থাকবেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ, যিনি ‘লিড অব দ্য ইভেন্ট’ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এখনো দলসংখ্যা চূড়ান্ত হয়নি। তবে ছয় থেকে আটটি দল নিয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বিসিবি। দলগুলোর জন্য ক্রিকেটার নির্বাচন করবে জাতীয় নির্বাচক কমিটি।

এবারের বিপিএলের নিলামে নাম থাকলেও যারা কোনো দলে জায়গা পাননি, পাশাপাশি প্রথম বিভাগ লিগ বর্জন করা আটটি ক্লাবের হয়ে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা—এই দুই শ্রেণির খেলোয়াড়ই এই টুর্নামেন্টের জন্য বিবেচনায় থাকবেন।

প্রতিটি দলের কোচ ও ম্যানেজমেন্ট নিয়োগ দেবে বিসিবি। ক্রিকেটারদের পারিশ্রমিকসহ টুর্নামেন্টসংক্রান্ত সব আর্থিক দায়িত্বও বোর্ডই বহন করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সময়মতো টুর্নামেন্টের সূচি, পরিচালনা পদ্ধতি এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে

ক্রিকেট

বিশ্বকাপ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে এবারই প্রথম প্রকাশ্যে কথা

ক্রিকেট

‘পাকিস্তানকেও ভালো লেগেছে। জানি বিষয়টা রাজনৈতিক, তবু বাংলাদেশের পাশে দাঁড়ানোটা

ক্রিকেট

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার