BN

পাকিস্তান খেলবে বিশ্বকাপে, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে

পাকিস্তান খেলবে বিশ্বকাপে, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে

বহু জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান

বহু জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান সরকার। আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি খেলবে না তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য জাতীয় দলকে অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে স্পষ্ট করে বলা হয়,
“তবে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।”

এর আগে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে এবং পাকিস্তান বিশ্বকাপে খেলবে কি না, সেটি পুরোপুরি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

দীর্ঘ আলোচনা ও সমালোচনার পর রোববার আসে পাকিস্তানের বিশ্বকাপ খেলার চূড়ান্ত ঘোষণা। তবে একই সঙ্গে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানানোয় নতুন করে বিতর্কের সূত্রপাত হয়।

এই পুরো ঘটনার সূত্রপাত ভারতীয় বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার মধ্য দিয়ে। বাংলাদেশের বাঁহাতি পেসারকে দল থেকে বাদ দেওয়ার পরদিনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। একই সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ জানানো হয়।

এরপর আইসিসি ও বিসিবির মধ্যে দুই দফা বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকে। বিসিবি বারবার নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরলেও আইসিসি প্রতিবারই জানায়, কোনো দলের জন্য সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই।

শেষ পর্যন্ত আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে বাংলাদেশ হেরে যায় ১৪–২ ভোটে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের খবরে বলা হয়, ওই ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে পাকিস্তান ছাড়া আর কোনো দেশ ভোট দেয়নি।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হবে ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারতীয় বোর্ড ও আইসিসির সঙ্গে হওয়া চুক্তি অনুযায়ী পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তাদের।

সর্বশেষ সংবাদ

ইরানের অভ্যন্তরীণ সংকট এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টানা দুই ম্যাচ একাদশের বাইরে থাকতে

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু

ফুটবল

ইরানের অভ্যন্তরীণ সংকট এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর উদ্ভূত

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টানা দুই ম্যাচ একাদশের বাইরে থাকতে হওয়ায়

ক্রিকেট

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হয়েছিল

ক্রিকেট

টানা দুই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে