BN

বিশ্বকাপে মালিঙ্গাকে নিয়ে দুশ্চিন্তায় শ্রীলঙ্কা

বিশ্বকাপে মালিঙ্গাকে নিয়ে দুশ্চিন্তায় শ্রীলঙ্কা

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার তরুণ পেসার

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার তরুণ পেসার ইশান মালিঙ্গা।

বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক দিন বাকি, এমন গুরুত্বপূর্ণ সময়ে চোটের ধাক্কা খেল শ্রীলঙ্কা শিবির। কাঁধের হাড় সরে যাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না ইশান মালিঙ্গা। এই চোটের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

মঙ্গলবার পাল্লেকেলেতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যেই হবে ম্যাচটি, যা বিশ্বকাপের আগে দুই দলের শেষ লড়াই।

বিশ্বকাপের সহ-আয়োজক শ্রীলঙ্কা তাদের অভিযান শুরু করবে আগামী ৮ ফেব্রুয়ারি, আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের জন্য বেশ আগেই প্রাথমিক দল ঘোষণা করলেও এখনও চূড়ান্ত ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করেনি লঙ্কান ক্রিকেট বোর্ড।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক দলে থাকা ইশান মালিঙ্গাকে চূড়ান্ত দলেও রাখার পরিকল্পনা ছিল শ্রীলঙ্কার। তবে বর্তমান চোট পরিস্থিতির কারণে বিশ্বকাপে তার খেলা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ইনিংসের অষ্টম ওভারে চোটে পড়েন ২৪ বছর বয়সী এই পেসার। বৃষ্টির কারণে দীর্ঘ বিরতির পর খেলা শুরু হলে ওভারের প্রথম বলটি করেন মালিঙ্গা। ফলোথ্রুতে পড়ে গিয়ে বাঁ কাঁধে আঘাত পান তিনি। বলটি নিয়ন্ত্রণে রাখতে না পারায় সেটি বিমার হয়ে যায় এবং আম্পায়ার ‘নো বল’ ডাকেন।

চোট পাওয়ার পরপরই মাঠ ছাড়েন মালিঙ্গা। বাঁ কাঁধ চেপে ধরে থাকা অবস্থায় তার চোখেমুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট ছিল। এরপর আর বোলিং করতে পারেননি তিনি। ১.২ ওভারে ৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। ম্যাচটি ৬ উইকেটে জিতে সিরিজ নিশ্চিত করে ইংল্যান্ড।

শেষ ম্যাচের জন্য মালিঙ্গার বদলি হিসেবে কাউকে দলে নেননি শ্রীলঙ্কা। তবে পরের ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন প্রামোদ মাদুশান।

সর্বশেষ সংবাদ

ইরানের অভ্যন্তরীণ সংকট এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টানা দুই ম্যাচ একাদশের বাইরে থাকতে

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু

ফুটবল

ইরানের অভ্যন্তরীণ সংকট এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর উদ্ভূত

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টানা দুই ম্যাচ একাদশের বাইরে থাকতে হওয়ায়

ক্রিকেট

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হয়েছিল

ক্রিকেট

টানা দুই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে