BN

মুস্তাফিজকে বাদ দেওয়াই বিসিসিআইয়ের ভুলের শুরু

মুস্তাফিজকে বাদ দেওয়াই বিসিসিআইয়ের ভুলের শুরু

বিশ্বকাপের পর মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিলেই এত বিতর্ক তৈরি হতো না—এমনটাই

বিশ্বকাপের পর মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিলেই এত বিতর্ক তৈরি হতো না—এমনটাই মনে করছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলি।

তার মতে, মুস্তাফিজুর রহমানকে তড়িঘড়ি করে আইপিএল থেকে বাদ দিয়ে বড় ভুল করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বাসিত আলির বিশ্বাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা যদি একটু ধৈর্য দেখাত এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর এই ঘোষণা দিত, তাহলে পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠত না।

খেলোয়াড়ি জীবনে বাসিত আলি ছিলেন বেশ স্টাইলিশ ব্যাটসম্যান। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় বিশ্ব ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় ব্যাটসম্যান হিসেবে তাকে ধরা হতো। যদিও সেই সম্ভাবনা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। অবসর-পরবর্তী সময়ে তিনি নতুন পরিচিতি পেয়েছেন নিজের আক্রমণাত্মক ও স্পষ্টভাষী মন্তব্যের জন্য। নানা ইস্যুতে চাঁচাছোলা বক্তব্য দিয়ে প্রায়ই শিরোনামে থাকেন তিনি।

এবারও নিজের ইউটিউব চ্যানেলে বিশ্বকাপে বাংলাদেশের না থাকা এবং পাকিস্তান সরকারের পক্ষ থেকে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের আলোচনা নিয়ে মতামত দিয়েছেন বাসিত আলি।

“মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে আগেভাগেই ছেড়ে দিয়ে একটি ভুল করেছে বিসিসিআই। এরকম ঘোষণা দেওয়ার আগে তারা সবকিছু ঠাণ্ডা হয়ে ওঠার সময় নিতে পারত। তারা যদি বিশ্বকাপের পর এই ঘোষণা দিত, তাহলে আজকে এই অবস্থায় আসতে হতো না।”

“সেই ভুল থেকেই সবকিছুর শুরু। এটির জের ধরেই বাংলাদেশ রাজি হয়নি (ভারত সফরে যেতে) এবং এখন পাকিস্তানও শক্ত অবস্থান নিয়েছে।”

আগামী ১৫ ফেব্রুয়ারি যদি সত্যিই ভারত-পাকিস্তান ম্যাচ না হয়, তাহলে সেটিকে বিশ্ব ক্রিকেটের জন্য অশুভ বলে মনে করছেন ৫৫ বছর বয়সী এই সাবেক ব্যাটসম্যান।

“পাকিস্তান যদি সত্যিই ভারতের সঙ্গে না খেলে এবং ওয়াকওভার পেয়ে ভারত দুটি পয়েন্ট পেয়ে যায়, এটা ক্রিকেট খেলা এবং খেলাটির ভবিষ্যতকে ক্ষতিগ্রস্ত করবে।”

ম্যাচ বর্জন করা হলে পাকিস্তান বোর্ডকে আর্থিক জরিমানাসহ নানা শাস্তির মুখে পড়তে হতে পারে বলে মনে করছেন অনেকেই। আইসিসিও ইতোমধ্যে সম্ভাব্য পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়েছে। তবে বাসিত আলির মতে, আর্থিক দিক থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়।

“পাকিস্তানের বোর্ডের তো আর্থিক সমস্যা নেই। এই সিদ্ধান্ত (ম্যাচ বর্জন) তাদেরকে নিতে বলেছে পাকিস্তানের সরকার এবং প্রয়োজন পড়লে সরকারই বোর্ডকে অর্থ দেবে।”

সর্বশেষ সংবাদ

শেরে বাংলার হ্যালোজেন লাইটের ঝলকানিতে ওয়ারফেজের শিহরণ জাগানো পুর্নতা

সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ও জাতীয় দলে ফেরার প্রয়োজনীয়তা

নেপালকে হারিয়ে বেঞ্চের শক্তি যাচাই করে খুশি বাংলাদেশ কোচ

ক্রিকেট

শেরে বাংলার হ্যালোজেন লাইটের ঝলকানিতে ওয়ারফেজের শিহরণ জাগানো পুর্নতা পেরিয়ে

ক্রিকেট

সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ও জাতীয় দলে ফেরার প্রয়োজনীয়তা দেড়

ফুটবল

নেপালকে হারিয়ে বেঞ্চের শক্তি যাচাই করে খুশি বাংলাদেশ কোচ নেপালের

ফুটবল

শিরোপা লড়াইয়ে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত শুরুতেই বাংলাদেশের