BN

বিশ্বকাপের আগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অলরাউন্ডার সাইম আইয়ুব

বিশ্বকাপের আগে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অলরাউন্ডার সাইম আইয়ুব

সাইম আইয়ুবের দারুণ উন্নতির ফলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছেন জিম্বাবুয়ের সিকান্দার

সাইম আইয়ুবের দারুণ উন্নতির ফলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই বড় অনুপ্রেরণা পেলেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাইম আইয়ুব। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ সিরিজে ব্যাট ও বল—দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন তিনি।

আইসিসি বুধবার পুরুষ ক্রিকেটের সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। সেখানে সাইমের উত্থানের কারণে এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ের পথে বড় ভূমিকা রাখেন সাইম। শেষ ম্যাচে ঝড়ো ফিফটির পাশাপাশি পুরো সিরিজে তার ব্যাট থেকে আসে ১১৯ রান। বল হাতেও নেন তিনটি উইকেট। এই অলরাউন্ড পারফরম্যান্সই তাকে আবার র‌্যাঙ্কিংয়ের চূড়ায় তুলে এনেছে।

এর আগে গত বছরের ১ অক্টোবর প্রথমবারের মতো টি-টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষে উঠেছিলেন সাইম। তবে চলতি বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সে সেই স্থান হারান। অল্প সময়ের ব্যবধানেই আবার শীর্ষে ফিরলেন তিনি।

অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে আগের মতোই রয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে পাঁচ উইকেটসহ পুরো সিরিজে সাতটি উইকেট নেওয়া মোহাম্মদ নাওয়াজ এক ধাপ এগিয়ে উঠে এসেছেন চতুর্থ স্থানে।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আগামী শনিবার শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। দ্বিতীয় শিরোপার লক্ষ্য নিয়ে সেখানে মাঠে নামবে পাকিস্তান। বিশ্বকাপ শুরুর আগে সাইমের পাশাপাশি আরও কয়েকজন পাকিস্তানি ক্রিকেটারের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে।

নাওয়াজ বোলারদের র‌্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন। আট ধাপ এগিয়ে তিনি এখন সপ্তম স্থানে। সিরিজে ছয় উইকেট নেওয়া আবরার আহমেদও দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা ভারতের বরুণ চক্রবর্তীর সঙ্গে তার ব্যবধান এখন মাত্র ২৮ পয়েন্ট।

ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে সাইমের। আট ধাপ এগিয়ে তিনি শ্রীলঙ্কার কামিল মিশরার সঙ্গে যৌথভাবে ২৭ নম্বরে অবস্থান করছেন। তার ঠিক পরেই আছেন সালমান আলি আঘা, যিনি এগিয়েছেন ১২ ধাপ।

ব্যাটসম্যানদের শীর্ষ দশেও এসেছে বেশ কিছু পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে হোয়াইটওয়াশ সিরিজে বড় ইনিংস না খেলতে পারলেও ধারাবাহিক অবদানে এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের জস বাটলার। এক ধাপ নেমে পঞ্চম স্থানে গেছেন ভারতের তিলাক ভার্মা।

এক ধাপ করে এগিয়ে পাঁচ নম্বরে আছেন শ্রীলঙ্কার পাথুম নিসাঙ্কা এবং ছয় নম্বরে ভারতের সূর্যকুমার যাদব। আর এক ধাপ উন্নতি করে নবম স্থানে উঠেছেন নিউজিল্যান্ডের টিম সেইফার্ট।

ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট।

সর্বশেষ সংবাদ

শেরে বাংলার হ্যালোজেন লাইটের ঝলকানিতে ওয়ারফেজের শিহরণ জাগানো পুর্নতা

সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ও জাতীয় দলে ফেরার প্রয়োজনীয়তা

নেপালকে হারিয়ে বেঞ্চের শক্তি যাচাই করে খুশি বাংলাদেশ কোচ

ক্রিকেট

শেরে বাংলার হ্যালোজেন লাইটের ঝলকানিতে ওয়ারফেজের শিহরণ জাগানো পুর্নতা পেরিয়ে

ক্রিকেট

সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ও জাতীয় দলে ফেরার প্রয়োজনীয়তা দেড়

ফুটবল

নেপালকে হারিয়ে বেঞ্চের শক্তি যাচাই করে খুশি বাংলাদেশ কোচ নেপালের

ফুটবল

শিরোপা লড়াইয়ে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত শুরুতেই বাংলাদেশের