BN

ভারতের বিপক্ষে আফগানদের প্রথম ওয়ানডে সিরিজ চূড়ান্ত

ভারতের বিপক্ষে আফগানদের প্রথম ওয়ানডে সিরিজ চূড়ান্ত

এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে দীর্ঘ আট বছর পর দ্বিতীয় টেস্টে মাঠে নামছে আফগানরা।

এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে দীর্ঘ আট বছর পর দ্বিতীয় টেস্টে মাঠে নামছে আফগানরা। বহুজাতিক টুর্নামেন্ট ছাড়া সাধারণত ভারতের বিপক্ষে আফগানিস্তানের ওয়ানডে খেলা হয় না। তবে এবার ইতিহাস গড়ে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে এই সংস্করণে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে তারা।

আগামী জুনে ভারতের মাটিতে তিনটি ওয়ানডে আর একটি টেস্ট খেলবে আফগানিস্তান। নিউ চান্ডিগড়ে ৬ জুন শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। যদিও এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। ভারতের বিপক্ষে এটি হবে আফগানদের দ্বিতীয় টেস্ট। এর আগে ২০১৮ সালে নিজেদের প্রথম টেস্টে ইনিংস ও ২৬২ রানের বিশাল ব্যবধানে হেরেছিল তারা।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ হবে যথাক্রমে ১৪, ১৭ ও ২০ জুন। ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়েছে ধর্মশালা, লক্ষ্ণৌ ও চেন্নাই।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে এই সিরিজ দিয়েই আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে ভারত। এর মাঝে আইপিএল নিয়ে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা। আইপিএল শেষ হওয়ার সপ্তাহখানেক পরেই আফগানদের বিপক্ষে এই সিরিজ শুরু হবে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত। বৃহস্পতিবার মুম্বাইয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। অন্যদিকে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া আফগানিস্তান চলতি মার্চেই শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে।

সর্বশেষ সংবাদ

টিটোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার দায়ে পাকিস্তান ক্রিকেট দলের সব

ফিফা র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়া ২১ নম্বরে আর ইরান ৬৮তম।

এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে দীর্ঘ আট বছর পর দ্বিতীয় টেস্টে

ক্রিকেট

টিটোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার দায়ে পাকিস্তান ক্রিকেট দলের সব সদস্যকে

ফুটবল

ফিফা র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ কোরিয়া ২১ নম্বরে আর ইরান ৬৮তম। মাঠের

ফুটবল

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে

ফুটবল

উইমেন’স এশিয়ান কাপে নয়বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তবে