BN

ইডেনে ফিরছেন ইয়ানসেন এবং লক্ষ্য জয় দিয়ে শেষ করা

ইডেনে ফিরছেন ইয়ানসেন এবং লক্ষ্য জয় দিয়ে শেষ করা

মার্কো ইয়ানসেনের ক্রিকেট ক্যারিয়ারে কলকাতা শহরটি এক অদ্ভুত আবেগের নাম। এখানে তিনি

মার্কো ইয়ানসেনের ক্রিকেট ক্যারিয়ারে কলকাতা শহরটি এক অদ্ভুত আবেগের নাম। এখানে তিনি যেমন বড় সাফল্যের স্বাদ পেয়েছেন, তেমনি দেখেছেন চরম ভরাডুবি। তবে দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার এবার ফিরছেন সম্পূর্ণ নতুন রূপে, নিজের বোলিং ও ব্যাটিংয়ে যোগ করেছেন নতুন সব অস্ত্র।

ইয়ানসেনের জীবনের সেরা এবং সবচেয়ে বাজে স্মৃতি—দুটিই জড়িয়ে আছে ভারতের কলকাতার সাথে। মাত্র তিন মাস আগে ইডেন গার্ডেন্সে জাসপ্রীত বুমরাহকে দেখে শেখা এক কৌশল কাজে লাগিয়ে গুয়াহাটিতে বাজিমাত করেন তিনি। ভারতের মাটিতে দীর্ঘ ২৫ বছর পর প্রোটিয়াদের টেস্ট সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল তার। বুমরাহর হাতের মুভমেন্ট নকল করে বোলিংয়ে বাড়তি গতি ও সুইং আদায় করে নিয়েছিলেন তিনি। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও ৯৩ রানের এক লড়াকু ইনিংস খেলে নিজের আত্মবিশ্বাস অন্য উচ্চতায় নিয়ে যান এই ক্রিকেটার।

অথচ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে এই ইডেনেই ভারতের বিপক্ষে ৯.৪ ওভারে ৯৪ রান দিয়ে খেই হারিয়ে ফেলেছিলেন তিনি। সেই মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে তার বেশ সময় লেগেছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও তিনি ছিলেন দলের সবচেয়ে ব্যয়বহুল বোলার।

তবে এবারের সেমিফাইনালের আগে ইয়ানসেন দাবি করছেন, তিনি এখন মানসিকভাবে অনেক বেশি শান্ত এবং পরিণত। নিজের বোলিংয়ে যোগ করেছেন ‘পাম বল’ নামক এক বিশেষ ধীরগতির ডেলিভারি, যা ব্যাটারদের বিভ্রান্ত করতে কার্যকর। ব্যাটিংয়ের ক্ষেত্রেও ডেথ ওভারে নিজের ভূমিকা নিয়ে এখন তিনি অনেক বেশি স্বচ্ছ।

ইয়ানসেনের এই বদলে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন তার বাবা কুস। ছেলের খারাপ সময়ে তিনি সবসময় সোজাসাপ্টা কথা বলে তাকে বাস্তবটা বুঝিয়ে দেন। এছাড়া বাইবেল পাঠ এবং নিজের ওপর ইতিবাচক বিশ্বাস রাখার মাধ্যমে ইয়ানসেন এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী।

সাউথ আফ্রিকা টুয়েন্টি২০ লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে টানা শিরোপা জেতা ইয়ানসেন এখন নিজেকে একজন ‘নীরব নেতা’ হিসেবে দেখেন। মাঠের বাইরে বড় বড় কথা বলার চেয়ে পারফরম্যান্স দিয়ে দলকে জেতাতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপ জেতা এখন তার একমাত্র লক্ষ্য, ঠিক যেমনটা তাদের দেশের রাগবি দল (স্প্রিংবক্স) করে দেখিয়েছে।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের বাঁচা-মরার ফিরতি লেগ খেলতে জার্মানিতে পৌঁছেছে

হুট করেই ইন্টার মায়ামির কোচের দায়িত্ব ছাড়লেন হাভিয়ের মাসচেরানো।

আইপিএল শুরু হওয়ার আগেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে লেগেছিল বড়

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের বাঁচা-মরার ফিরতি লেগ খেলতে জার্মানিতে পৌঁছেছে রেয়াল

ফুটবল

হুট করেই ইন্টার মায়ামির কোচের দায়িত্ব ছাড়লেন হাভিয়ের মাসচেরানো। আর্জেন্টিনার

ক্রিকেট

আইপিএল শুরু হওয়ার আগেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে লেগেছিল বড় ধাক্কা।

ফুটবল

অ্যানফিল্ডের চ্যাম্পিয়নস লিগ রাত মানেই যেন রূপকথার হাতছানি। খাদের কিনারা