BN

হুট করে ইন্টার মায়ামির কোচের পদ ছাড়লেন মাসচেরানো

হুট করে ইন্টার মায়ামির কোচের পদ ছাড়লেন মাসচেরানো

হুট করেই ইন্টার মায়ামির কোচের দায়িত্ব ছাড়লেন হাভিয়ের মাসচেরানো। আর্জেন্টিনার এই সাবেক

হুট করেই ইন্টার মায়ামির কোচের দায়িত্ব ছাড়লেন হাভিয়ের মাসচেরানো। আর্জেন্টিনার এই সাবেক তারকা ফুটবলার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

২০২৪ সালের নভেম্বরে মায়ামির কোচ হিসেবে যোগ দেন মাসচেরানো। তার কোচিংয়ে এবং লিওনেল মেসির নেতৃত্বে ২০২৫ সালে ক্লাবটি এক অবিস্মরণীয় সাফল্য পায়। প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের স্বাদ পায় মায়ামি। এমন দারুণ সময়ের মধ্যেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে মাসচেরানো বলেন, “সবাইকে জানাতে চাই যে, ব্যক্তিগত কারণে আমি ইন্টার মায়ামির প্রধান কোচ হিসেবে আমার মেয়াদের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও যোগ করেন, “শুরুতেই আমি ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে চাই আমার ওপর আস্থা রাখার জন্য। প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীকে তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য এবং বিশেষ করে খেলোয়াড়দের ধন্যবাদ জানাই, যাদের কারণেই আমরা এই অবিস্মরণীয় মুহূর্তগুলো উপভোগ করতে পেরেছি।”

খেলোয়াড়ী জীবনে রক্ষণভাগ ও মাঝমাঠের অতন্দ্র প্রহরী হিসেবে পরিচিত মাসচেরানো ২০১৮ সালে ফুটবলকে বিদায় জানান। এরপর আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ ও অলিম্পিক দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। বার্সেলোনার এই কিংবদন্তি মায়ামির দায়িত্ব নেওয়ার মাধ্যমেই প্রথমবারের মতো কোনো ক্লাবের প্রধান কোচ হিসেবে ডাগআউটে দাঁড়িয়েছিলেন।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,