BN

আতলেতিকো ম্যাচে রেফারিং নিয়ে আপত্তি ও বার্সাকে ফিরিয়ে দিল উয়েফা

আতলেতিকো ম্যাচে রেফারিং নিয়ে আপত্তি ও বার্সাকে ফিরিয়ে দিল উয়েফা

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের ম্যাচে রেফারিং নিয়ে অভিযোগ করেও কোনো লাভ হলো

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের ম্যাচে রেফারিং নিয়ে অভিযোগ করেও কোনো লাভ হলো না বার্সেলোনার। কাতালান ক্লাবটির সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ গত বুধবার আতলেতিকোর কাছে ২-০ গোলে হেরে যায় বার্সেলোনা। ম্যাচের ৫৪তম মিনিটে একটি বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছিল তারা। আজ মেত্রোপলিতানো স্টেডিয়ামে যখন দল দুটি ফিরতি লেগের লড়াইয়ে নামতে যাচ্ছে, ঠিক তার আগেই উয়েফা জানিয়ে দিল যে বার্সেলোনার সেই অভিযোগ ধোপে টেকেনি।

বিতর্কটি ছিল আতলেতিকোর গোলরক্ষক হুয়ান মুসোর একটি পাসকে কেন্দ্র করে। তিনি বক্সের ভেতর সতীর্থ মার্ক পুবিলকে পাস দেন। দেখে মনে হচ্ছিল খেলা শুরু হয়ে গেছে, কিন্তু পুবিল বলটি হাত দিয়ে ধরে আবার গোলরক্ষককে ফেরত দেন। যেহেতু পুবিল আগেই একটি হলুদ কার্ড পেয়েছিলেন, তাই বার্সেলোনা পেনাল্টির পাশাপাশি তার লাল কার্ডের দাবি জানায়।

তবে রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাসচ কিংবা ভিএআর-এর দায়িত্বে থাকা জার্মান রেফারি ক্রিস্টিয়ান ডিনগার্ট—কেউই বার্সেলোনার দাবিতে সাড়া দেননি। ম্যাচ শেষে বার্সা কোচ হান্সি ফ্লিক ক্ষোভ উগরে দিয়ে এটাকে স্পষ্ট ‘পেনাল্টি ও লাল কার্ডের’ মতো অপরাধ বলে দাবি করেন। পরবর্তীতে গত বৃহস্পতিবার উয়েফার কাছে ঘটনার তদন্ত এবং রেফারিদের কথোপকথন শোনার অনুমতি চেয়ে আবেদন করে বার্সেলোনা।

উয়েফার কন্ট্রোল, এথিকস অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি বার্সেলোনার সেই অভিযোগকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে বাতিল করে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়