BN

ব্রাইডন কার্সের চোট ও হায়দরাবাদে যোগ দিলেন লঙ্কান পেসার মাদুশাঙ্কা

ব্রাইডন কার্সের চোট ও হায়দরাবাদে যোগ দিলেন লঙ্কান পেসার মাদুশাঙ্কা

আইপিএল শুরু হওয়ার আগেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে লেগেছিল বড় ধাক্কা। দলের সঙ্গে

আইপিএল শুরু হওয়ার আগেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে লেগেছিল বড় ধাক্কা। দলের সঙ্গে অনুশীলনের সময় নেটে ব্যাটিং করতে গিয়ে ডান হাতে চোট পান ইংলিশ পেসার ব্রাইডন কার্স। কোচ ড্যানিয়েল ভেটোরি আশা করেছিলেন কার্স দ্রুতই সেরে উঠবেন, কিন্তু শেষ পর্যন্ত সেই আশায় গুড়েবালি। কার্সের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত শ্রীলঙ্কান বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কাকে তার স্থলাভিষিক্ত করল হায়দরাবাদ।

মঙ্গলবার ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা নিশ্চিত করেছে যে, ২৫ বছর বয়সী মাদুশাঙ্কাকে ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে তারা। এবারের নিলামের আগে কার্সকে ধরে রেখেছিল হায়দরাবাদ ম্যানেজমেন্ট, কিন্তু মাঠে নামার আগেই চোটের কারণে ছিটকে যাওয়ায় বিকল্পের কথা ভাবতে হয় তাদের।

শ্রীলঙ্কার জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ৭০টি উইকেট শিকার করেছেন মাদুশাঙ্কা। ২০২৪ সালের আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সে থাকলেও হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো আসরে আর মাঠে নামা হয়নি তার। ফলে ভারতের এই জমজমাট লিগে এখনও অভিষেক হওয়া বাকি এই লঙ্কান পেসারের। ঘরোয়া টি-টোয়েন্টিতে ৬১ উইকেটের অভিজ্ঞতা সম্পন্ন মাদুশাঙ্কা এবার সানরাইজার্সের জার্সিতে মাঠে নামার সুযোগ পান কি না, সেটাই এখন দেখার বিষয়।

পয়েন্ট টেবিলে বর্তমানে পাঁচ ম্যাচে দুই জয় ও তিন হার নিয়ে চতুর্থ স্থানে আছে সানরাইজার্স হায়দরাবাদ। আগামী শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে অরেঞ্জ আর্মিরা।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের বাঁচা-মরার ফিরতি লেগ খেলতে জার্মানিতে পৌঁছেছে

হুট করেই ইন্টার মায়ামির কোচের দায়িত্ব ছাড়লেন হাভিয়ের মাসচেরানো।

আইপিএল শুরু হওয়ার আগেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে লেগেছিল বড়

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের বাঁচা-মরার ফিরতি লেগ খেলতে জার্মানিতে পৌঁছেছে রেয়াল

ফুটবল

হুট করেই ইন্টার মায়ামির কোচের দায়িত্ব ছাড়লেন হাভিয়ের মাসচেরানো। আর্জেন্টিনার

ফুটবল

অ্যানফিল্ডের চ্যাম্পিয়নস লিগ রাত মানেই যেন রূপকথার হাতছানি। খাদের কিনারা

ফুটবল

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হারের ম্যাচে রেফারিং নিয়ে অভিযোগ করেও কোনো