BN

বিশ্বজয়ের পর অলিম্পিকস সোনা জিততে চায় ভারত

বিশ্বজয়ের পর অলিম্পিকস সোনা জিততে চায় ভারত

টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের রাজত্ব নিজেদের দখলে রাখার পর এবার টিম ইন্ডিয়ার

টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের রাজত্ব নিজেদের দখলে রাখার পর এবার টিম ইন্ডিয়ার নজর আরও উঁচুতে। ১২৮ বছর পর অলিম্পিকসের মঞ্চে ফিরছে ক্রিকেট, আর লস অ্যাঞ্জেলেসের সেই আসরে সোনার পদক জিততে মরিয়া সূর্যকুমার যাদবের দল। বিশ্বজয়ের আত্মবিশ্বাস নিয়ে ভারত এখন অলিম্পিকস আর বিশ্বকাপের ‘ডাবল’ জয়ের স্বপ্নে বিভোর।

রেকর্ড গড়ে আরেকটি বিশ্বকাপ তো জেতা হলো, সামনে লক্ষ্য এখন হ্যাটট্রিক শিরোপার। তবে ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আরেকটি বড় মঞ্চে চোখ রাখছেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ১২৮ বছর পর অলিম্পিকসে ফিরছে ক্রিকেট, আর সেই আসরের সোনার পদক ঘিরেই এখন সব পরিকল্পনা।

১৯০০ সালের প্যারিস অলিম্পিকসের পর আর কখনও অলিম্পিকসের মঞ্চে ক্রিকেট দেখা যায়নি। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২৮ লস অ্যাঞ্জেলেস আসরে ফিরছে এই খেলা। লস অ্যাঞ্জেলেসের ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে ছেলে ও মেয়েদের ক্রিকেটে ৬টি করে দল লড়াই করবে। এশিয়ার প্রতিনিধি হিসেবে ভারতের অংশগ্রহণ প্রায় নিশ্চিত।

আহমেদাবাদের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমার নিজের স্বপ্নের কথা জানালেন। তিনি বলেন, “গত এক মাসের পথচলা ছিল অসাধারণ। আমাদের পরবর্তী লক্ষ্য এখন অলিম্পিকসের সোনা। পাশাপাশি ওই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ তো আছেই, সেটা ভুলে যাবেন না!”

২০২৪ থেকে ২০২৬—টানা তিন বছরে তিনটি আইসিসি ট্রফি জিতে ভারত এখন অপ্রতিরোধ্য। ২০২৪ বিশ্বকাপের সেই আগ্রাসী মেজাজটাই বদলে দিয়েছে দলের মানসিকতা। অধিনায়ক মনে করেন, এই জয়ের ধারা কেবল ২০২৮ নয়, ২০২৯ বা ২০৩০ সালেও বজায় রাখা সম্ভব।

দেশের মাটিতে মানুষের উন্মাদনা আর ভালোবাসা দেখে আবেগপ্রবণ সূর্যকুমার বলেন, “২০২৪ আসরের পর আমাদের ক্রিকেটের ধরন বদলে গেছে। আমরা বুঝতে পেরেছি সামনে এগিয়ে যেতে হলে কেমন ক্রিকেট খেলতে হবে। আমরা সেই চেষ্টাই করছি এবং এই যাত্রা কখনও থামিয়ে দিতে চাই না।”

সর্বশেষ সংবাদ

লিওনেল মেসি কেন বার্সেলোনায় ফিরতে পারেননি, তা নিয়ে দীর্ঘদিনের

মিরপুরের উইকেট নিয়ে গতবারের সেই তপ্ত মেজাজ এবার যেন

উইমেন’স এশিয়ান কাপের স্বপ্নযাত্রায় শেষটা হলো বেশ তিক্ত। উজবেকিস্তানের

ফুটবল

লিওনেল মেসি কেন বার্সেলোনায় ফিরতে পারেননি, তা নিয়ে দীর্ঘদিনের লুকোচুরি

ক্রিকেট

মিরপুরের উইকেট নিয়ে গতবারের সেই তপ্ত মেজাজ এবার যেন কিছুটা

ফুটবল

উইমেন’স এশিয়ান কাপের স্বপ্নযাত্রায় শেষটা হলো বেশ তিক্ত। উজবেকিস্তানের বিপক্ষে

ক্রিকেট

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে