BN

পাকিস্তানের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার শুরু

পাকিস্তানের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার শুরু

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক হয়ে

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শক হয়ে থাকার পর এবার ওয়ানডে দিয়ে নতুন শুরুর অপেক্ষায় টাইগাররা। আগামীকাল মিরপুরে পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। এই সিরিজটিকে নিছক একটি দ্বিপাক্ষিক লড়াই হিসেবে দেখছেন না কোচ ফিল সিমন্স; বরং তার মতে, এটি হলো ২০২৭ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের স্বপ্নযাত্রার প্রথম ধাপ।

তিন মাসেরও বেশি সময় পর মাঠে নামছে বাংলাদেশ দল। লক্ষ্যটা এবার অনেক বড়। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। সেখানে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হলে বাংলাদেশকে র‍্যাঙ্কিংয়ে আটের মধ্যে আসতে হবে। বর্তমানে ১০ নম্বরে থাকা টাইগারদের জন্য তাই প্রতিটি ম্যাচই এখন মহামূল্যবান।

আজ মিরপুরে সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স পরিষ্কার জানিয়ে দিলেন, শুধু কোয়ালিফাই করা নয়, বাংলাদেশের লক্ষ্য এখন টেবিলের ওপরের দিকে থাকা। তিনি বলেন, “আমাদের লক্ষ্য র‍্যাঙ্কিংয়ে ওপরে ওঠা। সাত বা ছয় নম্বরে থেকে যদি আমরা সরাসরি কোয়ালিফাই করতে পারি, তবে সেটি হবে দারুণ। আর এর জন্য দল হিসেবে আমাদের আরও ভালো ক্রিকেট খেলতে হবে।”

ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০১৫ সালে শেষবার যখন পাকিস্তান এসেছিল, সেবার ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল মাশরাফি-সাকিবরা। তবে এবারের পাকিস্তান দল যে সহজে ছেড়ে দেবে না, তা ভালো করেই জানেন সিমন্স। বিশেষ করে শাহিন শাহ আফ্রিদির দলে থাকা নতুন মুখদেরও খাটো করে দেখতে নারাজ তিনি।

দলের ব্যাটিং পজিশন নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন কোচ। অভিজ্ঞ লিটন দাসকে এবার ওপেনিংয়ের বদলে মিডল অর্ডারে দেখা যাবে। এ প্রসঙ্গে কোচের ব্যাখ্যা, “৫০ ওভার কিপিং করার পর ওপেনিং করা বেশ কঠিন। তাছাড়া লিটন স্পিনের বিপক্ষে আমাদের অন্যতম সেরা ব্যাটার। আমাদের মিডল অর্ডার কিছুটা দুর্বল ছিল, লিটনের অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে সেই শূন্যতা পূরণ হবে বলেই আশা করি।”

মিরপুরের পরিচিত উইকেটে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। এখন দেখার বিষয়, কোচ সিমন্সের এই নতুন পরিকল্পনা আর খেলোয়াড়দের আত্মবিশ্বাস মাঠের লড়াইয়ে কতটা কাজে দেয়।

সর্বশেষ সংবাদ

বিসিবি’র নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে

সিলেটের মাঠে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার মেয়েদের সামনে

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে

ক্রিকেট

বিসিবি’র নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে গঠিত

ক্রিকেট

সিলেটের মাঠে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার মেয়েদের সামনে সুবিধা

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে স্বস্তির

অন্যান্য

গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে আরও একবার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো