BN

নাহিদ রানার পর শরিফুলকেও দলে নিলো পেশাওয়ার জালমি

নাহিদ রানার পর শরিফুলকেও দলে নিলো পেশাওয়ার জালমি

ড্রাফটে দল না পেয়ে শুরুতে কিছুটা হতাশা থাকলেও, শেষ পর্যন্ত পাকিস্তান সুপার

ড্রাফটে দল না পেয়ে শুরুতে কিছুটা হতাশা থাকলেও, শেষ পর্যন্ত পাকিস্তান সুপার লিগে (PSL) নিজের জায়গা করে নিলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। প্রথমবারের মতো এই আসরে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। বাবর আজমের দল পেশাওয়ার জালমি সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে শরিফুলকে দলে নেওয়ার ঘোষণা দেয়।

মজার ব্যাপার হলো, এই দলেই তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন জাতীয় দলের তরুণ গতিদানব নাহিদ রানাকে। দুই টাইগার পেসারের বোলিং তোপ এবার পাকিস্তানের মাটিতে দেখার অপেক্ষায় ভক্তরা। এর আগে দেশের বাইরে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থাকলেও পিএসএলে এটিই হবে শরিফুলের অভিষেক।

সদ্য সমাপ্ত বিপিএলে শরিফুল ছিলেন এক কথায় দুর্দান্ত। মাত্র ১০.০৭ গড়ে ২৬টি উইকেট নিয়ে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। তার ইকোনমি রেটও ছিল ঈর্ষণীয় (৫.৮৪)। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৫৬ ম্যাচে ১৯৫ উইকেট শিকার করা এই পেসার এখন পেশাওয়ারের অন্যতম ভরসা।

শরিফুল যুক্ত হওয়ায় এবারের পিএসএলে বাংলাদেশের মোট পাঁচজন ক্রিকেটারকে দেখা যাবে:

  • মুস্তাফিজুর রহমান: লাহোর কালান্দার্স (৬ কোটি ৪৪ লাখ রুপি)
  • পারভেজ হোসেন ইমন: লাহোর কালান্দার্স (৬০ লাখ রুপি)
  • নাহিদ রানা: পেশাওয়ার জালমি (৬০ লাখ রুপি)
  • রিশাদ হোসেন: রাওয়ালপিন্ডি (৩ কোটি রুপি)
  • শরিফুল ইসলাম: পেশাওয়ার জালমি

সর্বশেষ সংবাদ

ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের জন্য দুঃসংবাদ যেন কাটছেই না। আরও

ড্রাফটে দল না পেয়ে শুরুতে কিছুটা হতাশা থাকলেও, শেষ

চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় বিপদে পড়লো চেলসি।

ফুটবল

ব্রাজিলিয়ান ফুটবল ভক্তদের জন্য দুঃসংবাদ যেন কাটছেই না। আরও একবার

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় বিপদে পড়লো চেলসি। পিএসজির

ক্রিকেট

আইপিএলের আগামী আসরকে সামনে রেখে নিজেদের কোচিং প্যানেল আরও শক্তিশালী

ক্রিকেট

কলকাতা নাইট রাইডার্সের জন্য বড় দুঃসংবাদ। হাঁটুর অস্ত্রোপচারের ধকল কাটিয়ে