BN

পিএসএলে অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ ও অনিশ্চয়তা নিয়ে পিসিবির জবাব

পিএসএলে অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ ও অনিশ্চয়তা নিয়ে পিসিবির জবাব

মধ্যপ্রাচ্যের সংঘাত আর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের অস্থিরতা নিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অস্ট্রেলিয়ান

মধ্যপ্রাচ্যের সংঘাত আর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের অস্থিরতা নিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার কিছু সংবাদমাধ্যম এমন খবর দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য একে গুজব বলে উড়িয়ে দিয়েছে।

অনিশ্চয়তা বনাম পিসিবির অভয়

এবারের আসরে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জ্যাম্পার মতো বড় তারকাদের খেলার কথা রয়েছে। তাদের সঙ্গে অ্যাশটন টার্নার বা স্পেন্সার জনসনদের মতো ক্রিকেটারদেরও নাম আছে তালিকায়। কিন্তু সীমান্তের উত্তেজনা ও নিরাপত্তার অজুহাতে অজি গণমাধ্যমগুলো তাদের পাকিস্তানে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে।

পিসিবির এক কর্মকর্তা পিটিআইকে পরিষ্কার জানিয়েছেন যে সফরের সব পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে। তার দাবি অনুযায়ী, আগামী সপ্তাহ থেকেই চুক্তিবদ্ধ সব অস্ট্রেলিয়ান ক্রিকেটার পাকিস্তানে আসতে শুরু করবেন।

সরকারের সতর্কতা ও বিশেষ নির্দেশনা

অস্ট্রেলিয়া সরকার তাদের ক্রিকেটারদের পিসএসএল খেলার অনুমতি দিলেও বেশ কিছু কঠোর সতর্কতা জারি করেছে। বিশেষ করে সীমান্ত ঘেঁষা শহর পেশোয়ার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে তাদের। উল্লেখ্য, এবারের আসরে পেশোয়ারে মোটে একটি ম্যাচ রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়