BN

টুইট বিতর্কে বড় শাস্তির মুখে নাসিম আর জরিমানা ২ কোটি রুপি

টুইট বিতর্কে বড় শাস্তির মুখে নাসিম আর জরিমানা ২ কোটি রুপি

টুইট করার কয়েক মিনিটের মধ্যেই ডিলিট করেছেন, চেয়েছেন নিঃশর্ত ক্ষমাও। তবুও শেষ

টুইট করার কয়েক মিনিটের মধ্যেই ডিলিট করেছেন, চেয়েছেন নিঃশর্ত ক্ষমাও। তবুও শেষ রক্ষা হলো না পাকিস্তানি পেসার নাসিম শাহর। পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নেওয়াজের উপস্থিতি নিয়ে করা এক পোস্টের দায়ে ২ কোটি পাকিস্তানি রুপি জরিমানা গুনতে হচ্ছে তাকে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতায় পাকিস্তান এখন তীব্র জ্বালানি সংকটে। এই কারণে পিএসএলের ম্যাচগুলোতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভেন্যুও ছয়টি থেকে কমিয়ে আনা হয়েছে শুধু লাহোর ও করাচিতে। গাদ্দাফি স্টেডিয়ামে যখন গ্যালারি শূন্য, তখন বিশাল বহর নিয়ে হাজির হন মরিয়ম নেওয়াজ।

উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসের খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেওয়ার একটি ভিডিও শেয়ার করে সামাজিক মাধ্যম এক্সে নাসিম লিখেছিলেন, ‘তাঁকে কেন লর্ডসের রানির মতো সম্মান করা হচ্ছে?’

কিছুক্ষণ পরই অবশ্য পোস্টটি সরিয়ে নেন নাসিম। দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। পিসিবির শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেও মন গলেনি বোর্ড কর্তাদের। আজ এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তির বেশ কিছু ধারা ভঙ্গ করেছেন নাসিম। এমনকি তার সোশ্যাল মিডিয়া উপদেষ্টাকেও বরখাস্ত করা হয়েছে, যিনি ভবিষ্যতে পিসিবির কোনো ক্রিকেটারের সঙ্গে কাজ করতে পারবেন না।

পাকিস্তানে এমন ঘটনা অবশ্য নতুন নয়। গত বছর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে স্লোগান দেওয়ায় ৪ হাজার ডলার জরিমানা গুনতে হয়েছিল অলরাউন্ডার আমির জামালকে। এবার সেই তালিকায় যুক্ত হলো নাসিমের নাম। পাকিস্তানের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৫২ উইকেটের মালিক এই পেসার এখন মাঠের চেয়ে মাঠের বাইরের বিতর্ক নিয়েই বেশি আলোচনায়।

সর্বশেষ সংবাদ

মৌরিতানিয়ার বিপক্ষে গত শনিবার আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচে

দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই শেষে কিউই শিবিরে ফিরছেন একঝাঁক

টুইট করার কয়েক মিনিটের মধ্যেই ডিলিট করেছেন, চেয়েছেন নিঃশর্ত

ফুটবল

মৌরিতানিয়ার বিপক্ষে গত শনিবার আর্জেন্টিনার ২-১ গোলের জয়ের ম্যাচে লিওনেল

ক্রিকেট

দীর্ঘদিন ইনজুরির সঙ্গে লড়াই শেষে কিউই শিবিরে ফিরছেন একঝাঁক পেসার।

ফুটবল

ঘরের মাঠের সাফল্য এবার বিদেশের মাটিতেও টেনে নিতে চান বাংলাদেশ

ফুটবল

সিঙ্গাপুর কোচ গেভিন লির এখন মূল দুশ্চিন্তার নাম হামজা চৌধুরী।