BN

অজানা কারণে পদত্যাগ এবং বিসিবির ভবিষ্যৎ নিয়ে বাড়ছে শঙ্কা

অজানা কারণে পদত্যাগ এবং বিসিবির ভবিষ্যৎ নিয়ে বাড়ছে শঙ্কা

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস পূর্ণ

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বড় ধরনের সংকটে পড়েছে দেশের ক্রিকেট বোর্ড। একে একে ছয়জন পরিচালক পদত্যাগ করায় বিসিবির ভেতরে এখন টালমাটাল অবস্থা। সবশেষ ৯ ঘণ্টার এক ম্যারাথন বোর্ড সভা শেষে একযোগে পদত্যাগ করেছেন আরও তিন প্রভাবশালী পরিচালক, যা ক্রিকেটপাড়ায় নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

শনিবারের সেই দীর্ঘ সভা শেষ হতেই প্রথমে পদত্যাগের ঘোষণা দেন ফাইয়াজুর রহমান, যিনি বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান ছিলেন। তার পথ ধরে একে একে সরে দাঁড়ান ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম এবং সিকিউরিটি কমিটির প্রধান মেহরাব আলম চৌধুরী। পদত্যাগের কারণ হিসেবে শানিয়ান তানিম রহস্য জিইয়ে রেখে জানিয়েছেন, সবাই ব্যক্তিগত কারণ দেখালেও তিনি ‘অজানা’ কারণ উল্লেখ করেছেন। আপাতত এর বেশি কিছু মুখ খুলতে নারাজ তিনি।

এর আগে গত জানুয়ারি ও মার্চ মাসে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন। এরপর গত বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকও পদত্যাগ করেন। ফলে গুঞ্জন যা ছিল, তা-ই এখন বাস্তবে রূপ নিচ্ছে। একের পর এক শীর্ষ কর্মকর্তাদের এভাবে সরে যাওয়া বর্তমান বোর্ডের স্থায়িত্ব নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।

গত অক্টোবরে নির্বাচনের মাধ্যমে এই পরিচালনা পর্ষদ দায়িত্ব নিলেও শুরু থেকেই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল। তৎকালীন সরকারের হস্তক্ষেপ ও নির্বাচনে কারসাজির অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ গত মাসেই একটি তদন্ত কমিটি গঠন করেছে, যার প্রতিবেদন দু-একদিনের মধ্যেই জমা দেওয়ার কথা। সব মিলিয়ে বিসিবির এই বর্তমান পর্ষদ টিকবে কি না, তা নিয়ে চারদিকে জোর গুঞ্জন চলছে। একের পর এক পরিচালকের বিদায় যেন সেই গুঞ্জনের পালে আরও হাওয়া দিচ্ছে।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়