BN

স্পিন কোচের সংকট কাটাতে রফিকের অভিজ্ঞতায় ভরসা বিসিবির

স্পিন কোচের সংকট কাটাতে রফিকের অভিজ্ঞতায় ভরসা বিসিবির

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার মোহাম্মদ রফিককে এবার এক বছরের চুক্তিতে

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার মোহাম্মদ রফিককে এবার এক বছরের চুক্তিতে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ঘরোয়া ক্রিকেট ও বিপিএলে বিভিন্ন সময়ে কোচিং করালেও, এবারই প্রথম বোর্ডের অধীনে স্থায়ী কোনো দায়িত্বে দেখা যাবে এই কিংবদন্তিকে। দেশের উদীয়মান ও সিনিয়র স্পিনারদের দক্ষতা ঝালাই করতেই তাকে বেছে নিয়েছে বোর্ড।

শনিবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় ৫৫ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের নিয়োগ চূড়ান্ত করা হয়। বোর্ড সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন রফিককে কোচ হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন। তার মতে, রফিকের খেলার ধরন এবং মাঠে তার যে লড়াকু মানসিকতা ছিল, তা এখনো তরুণ ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণা। নাজমুল আবেদীন বলেন, “রফিক যখন খেলতেন, বড় বড় ব্যাটসম্যানদের বিরুদ্ধেও তার যে সাহস ছিল, তা অতুলনীয়। আমাদের বিশ্বাস, জুনিয়র থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটাররা তার টিপস থেকে দারুণভাবে উপকৃত হবে।”

দেশে স্পিন বোলিং কোচের তীব্র সংকটের কথা মাথায় রেখেই রফিককে এই বড় দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমানে ৮-১০ জন পেস বোলিং কোচ থাকলেও মানসম্মত স্পিন কোচের সংখ্যা হাতেগোনা। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের এই সময়ে দক্ষ জনবলের অভাব ঘোচাতে রফিকের মতো অভিজ্ঞ কাউকে খুব প্রয়োজন ছিল। ভবিষ্যতে আরও ৪-৫ জন স্পিন কোচ তৈরি করার পরিকল্পনাও রয়েছে বোর্ডের।

মোহাম্মদ রফিক বাংলাদেশের ক্রিকেটের এক অবিস্মরণীয় নাম। দেশের হয়ে ৩৩টি টেস্ট, ১২৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা এই স্পিনার ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের অন্যতম নায়ক। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া রফিক তার নির্ভীক ব্যাটিং আর নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য দর্শকদের কাছে সবসময়ই প্রিয় ছিলেন। এবার কোচ হিসেবে তার সেই অভিজ্ঞতা মাঠের বাইরে থেকে নতুন প্রজন্মকে পথ দেখাবে।

সর্বশেষ সংবাদ

লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বার্সেলোনার ওপর চাপ ধরে রাখতে

বুন্ডেসলিগার রোমাঞ্চকর এক লড়াইয়ে ফ্রেইবুর্কের বিপক্ষে হারতে হারতে অবিশ্বাস্য

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনার মোহাম্মদ রফিককে এবার

ফুটবল

লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বার্সেলোনার ওপর চাপ ধরে রাখতে রিয়াল

ফুটবল

বুন্ডেসলিগার রোমাঞ্চকর এক লড়াইয়ে ফ্রেইবুর্কের বিপক্ষে হারতে হারতে অবিশ্বাস্য এক

ক্রিকেট

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের বয়স ছয়

ফুটবল

হাতিরঝিলের উন্মুক্ত মঞ্চে তখন উৎসবের আমেজ। ট্রফি হাতে নিয়ে যখন