BN

আমিরুলের গোলে উজবেকিস্তানের সাথে ড্র বাংলাদেশের

আমিরুলের গোলে উজবেকিস্তানের সাথে ড্র বাংলাদেশের

ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে উজবেকিস্তানের বিপক্ষে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল

ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে উজবেকিস্তানের বিপক্ষে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল ইসলামের গোলে সমতায় ফিরল বাংলাদেশ। ১-১ গোলে ড্র করে এশিয়ান গেমস হকিতে সরাসরি খেলার পথ কিছুটা কঠিন হলেও আশা জিইয়ে রেখেছে লাল-সবুজরা। সোমবার এই ম্যাচে জিততে পারলে সেমিফাইনাল নিশ্চিতের পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের টিকিটও হাতে চলে আসত। কিন্তু ড্র করায় সেই সমীকরণ এখন কিছুটা জটিল হয়ে পড়েছে।

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে দল। এরপর গোলের জন্য মরিয়া হয়ে লড়লেও সাফল্য আসছিল না। অবশেষে চতুর্থ ও শেষ কোয়ার্টারের শুরুতে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে স্বস্তি ফেরান আমিরুল ইসলাম। বাছাইপর্বের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরে চাপে পড়েছিল বাংলাদেশ।

পুল ‘বি’-তে তিন ম্যাচ শেষে উজবেকিস্তান ও বাংলাদেশ উভয়েরই পয়েন্ট এখন ৪। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে সেমিফাইনালে নাম লিখিয়েছে উজবেকিস্তান আর বাংলাদেশ হয়েছে গ্রুপে তৃতীয়। এই গ্রুপ থেকে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। বাছাইপর্বের ৯টি দলের মধ্যে শীর্ষ ছয় দল সরাসরি এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।

গ্রুপে তৃতীয় হওয়ায় বাংলাদেশ এখন পঞ্চম থেকে অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে লড়াই করবে। মঙ্গলবার পুল পর্বের সব খেলা শেষ হওয়ার পর জানা যাবে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ কারা। এশিয়ান গেমসের হকি ইভেন্টে এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াটাই ছিল দলের সেরা সাফল্য।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি থাকলেও

আইপিএল ২০২৬ শুরু হতে চললেও শ্রীলঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্সের পর এবার আইসিসি ‘প্লেয়ার অব

ফুটবল

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি থাকলেও ইরানের

ক্রিকেট

আইপিএল ২০২৬ শুরু হতে চললেও শ্রীলঙ্কান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা ও

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্সের পর এবার আইসিসি ‘প্লেয়ার অব দ্য

ফুটবল

আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলকে