BN

বায়ার্নের লড়াকু ফুটবলের প্রশংসায় রিয়াল কোচ আরবেলোয়া

বায়ার্নের লড়াকু ফুটবলের প্রশংসায় রিয়াল কোচ আরবেলোয়া

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে বায়ার্ন মিউনিখের প্রশংসায় পঞ্চমুখ

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মাঠে নামার আগে বায়ার্ন মিউনিখের প্রশংসায় পঞ্চমুখ রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। বায়ার্নের আক্রমণভাগের খেলোয়াড়রা যেভাবে রক্ষণ সামলাতে নিচে নেমে আসেন, জার্মান চ্যাম্পিয়নদের সেই লড়াকু মানসিকতা বেশ মনে ধরেছে তার।

ইউরোপসেরার এই লড়াইয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টায় নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে বায়ার্নকে আতিথ্য দেবে রিয়াল। পরিসংখ্যান বলছে, গত এক যুগেরও বেশি সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বায়ার্নের বিপক্ষে একচেত্রা আধিপত্য বজায় রেখেছে রিয়াল। এই সময়ে আটবারের দেখায় ছয়বারই জিতেছে স্প্যানিশ জায়ান্টরা, বাকি দুটি ম্যাচ হয়েছে ড্র।

তবে এবারের আসরে বায়ার্ন আছে দুর্দান্ত ছন্দে। লিগ পর্বে দ্বিতীয় স্থানে থেকে শেষ করার পথে তারা হেরেছে মাত্র একটি ম্যাচ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আরবেলোয়া বায়ার্নকে স্তুতির জোয়ারে ভাসিয়ে বলেন, “রক্ষণে তারা অত্যন্ত আগ্রাসী ও সাহসী। প্রতিপক্ষের ফুটবলারদের তারা খুব কাছ থেকে পাহারায় রাখে এবং দ্রুত গতিতে রক্ষণে ফিরে আসে।”

আরবেলোয়া আরও যোগ করেন, “বায়ার্ন খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। তাদের হাতে প্রতিপক্ষকে ঘায়েল করার মতো অনেক অস্ত্র আছে। তারা যেমন গোল করতে পটু, তেমনি রক্ষণেও দলের প্রতিটি সদস্য সক্রিয় ভূমিকা রাখে।” কোয়ার্টার ফাইনালের এই লড়াইয়ের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে আগামী ১৫ এপ্রিল বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়।

সর্বশেষ সংবাদ

বিসিবি পরিচালক পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক

বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই নিজের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মসনদে বসেই সোজাসাপ্টা কথা বললেন

ক্রিকেট

বিসিবি পরিচালক পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি

ক্রিকেট

বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই নিজের ভবিষ্যৎ

ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মসনদে বসেই সোজাসাপ্টা কথা বললেন নতুন

ফুটবল

ইংলিশ অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার এখনই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ছেন না।