BN

নিজেকেই বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন আমিনুল

নিজেকেই বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন আমিনুল

বিসিবি পরিচালক পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠনকে ‘সাংবিধানিক

বিসিবি পরিচালক পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠনকে ‘সাংবিধানিক অভ্যুত্থান’ বলে অভিহিত করেছেন সদ্য সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত প্রতিবেদনকে ‘ত্রুটিপূর্ণ, খামখেয়ালী এবং আইনত অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তিনি নিজেকেই বিসিবির একমাত্র বৈধ সভাপতি হিসেবে দাবি করেছেন।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনুল ইসলাম বুলবুল এসব দাবি তোলার পাশাপাশি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সরাসরি হস্তক্ষেপ কামনা করেন। বিজ্ঞপ্তির মূল বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন— ‘তথাকথিত তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান এবং ২০২৫ সালের ৬ অক্টোবরের বিসিবি নির্বাচনে কোনো অনিয়মের কথা দ্ব্যর্থহীনভাবে অস্বীকার।’

নিজেকে ‘যথাযথভাবে’ নির্বাচিত সভাপতি দাবি করে ৫৮ বছর বয়সী এই সাবেক অধিনায়ক বলেন, “৫ এপ্রিল ২০২৬-এ দাখিল করা প্রতিবেদনটি একটি বিদ্বেষপ্রসূত দলিল, যার আইন বা বিসিবির গঠনতন্ত্রে কোনো ভিত্তি নেই।” গত নির্বাচনে কোনো ধরনের দুর্নীতি বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগও তিনি সরাসরি নাকচ করে দেন। তিনি দাবি করেন, তামিম ইকবালের কাউন্সিলর পদসহ সব আপত্তি যথাযথ শুনানির মাধ্যমেই সমাধান করা হয়েছিল। আমিনুলের মতে, ‘নির্বাচন ফিক্সিং’-এর বিষয়টি কিছু উচ্চাভিলাষী সাবেক খেলোয়াড়ের ছড়ানো একটি মনগড়া কাহিনী।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কড়া সমালোচনা করে তিনি বলেন, “বিসিবির মতো একটি স্বায়ত্তশাসিত সংস্থার নির্বাচনী প্রক্রিয়া তদন্ত করার কোনো এখতিয়ার এনএসসির নেই। এটি পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা।” তামিমের নেতৃত্বাধীন কমিটিকে ‘অবৈধ সত্তা’ উল্লেখ করে তিনি বলেন, “নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি চাপিয়ে দেওয়া আইসিসির নিয়মের সরাসরি লঙ্ঘন। আমরা এই কমিটিকে স্বীকৃতি দিই না এবং আইসিসিকে অনুরোধ করি তারা যেন এই অবৈধ সংস্থাকে কাজ করতে না দেয়।”

দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতির কথা টেনে আমিনুল সতর্ক করে বলেন, “সরকার ক্রিকেট নিয়ে রাজনীতি শুরু করায় আমাদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। জিডিপি প্রবৃদ্ধি যখন ৩ শতাংশে নেমেছে এবং শিল্প উৎপাদন সংকুচিত হচ্ছে, তখন খেলাধুলায় এমন হস্তক্ষেপ যুব সমাজের কোনো উপকারে আসবে না।”

সংবাদ বিজ্ঞপ্তির শেষে তিনি মোটা অক্ষরে উল্লেখ করেন, “হাইকোর্ট অন্য কোনো রায় না দেওয়া পর্যন্ত আমিনুল ইসলাম বুলবুলই বিসিবির একমাত্র বৈধ সভাপতি থাকবেন।”

সর্বশেষ সংবাদ

বিসিবি পরিচালক পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক

বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই নিজের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মসনদে বসেই সোজাসাপ্টা কথা বললেন

ক্রিকেট

বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনেই নিজের ভবিষ্যৎ

ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মসনদে বসেই সোজাসাপ্টা কথা বললেন নতুন

ফুটবল

ইংলিশ অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার এখনই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ছেন না।

ফুটবল

থাইল্যান্ডের নন্থাবুরিতে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মঞ্চে শেষ হাসি