BN

পিএসএলের হতাশা কাটিয়ে জাতীয় দলের ফেরার লড়াইয়ে পারভেজ ইমন

পিএসএলের হতাশা কাটিয়ে জাতীয় দলের ফেরার লড়াইয়ে পারভেজ ইমন

চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে যাওয়ায় পারভেজ হোসেন ইমন

চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে যাওয়ায় পারভেজ হোসেন ইমন যেমন ভেঙে পড়েছিলেন, তেমনি দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ দলও। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজ। তবে দেশে ফেরার পর এই হার্ডহিটার ব্যাটারকে নিয়ে স্বস্তির খবর মিলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলার সময় গত ৩ এপ্রিল ফিল্ডিং করতে গিয়ে সতীর্থ আসিফ আলীর সঙ্গে ধাক্কা লাগে ইমনের। সেই সংঘর্ষে কাঁধে চোট পান তিনি। শুরুতে চোটের গভীরতা বোঝা না গেলেও পরে লাহোর কালান্দার্স নিশ্চিত করে যে, আসরে আর খেলা হচ্ছে না এই বাংলাদেশি তরুণের। রোববার সকালে মুস্তাফিজ, রিশাদ ও তানজিদ তামিমদের সঙ্গে দেশে ফেরেন ইমন এবং ওই দিনই বিসিবির মেডিকেল টিমের অধীনে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, ইমনের কাঁধের লিগামেন্টে চোট থাকলেও তিনি দ্রুত সেরে উঠছেন। সাধারণত এই ধরনের চোট থেকে ফিরতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। ইমনের চোট পাওয়ার পর ইতিমধ্যে ৯ দিন পার হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৭ এপ্রিল। ফলে হাতে পর্যাপ্ত সময় থাকায় তার খেলা নিয়ে এখন আর বড় কোনো সংশয় নেই।

বর্তমানে কাঁধে হালকা ব্যথা থাকলেও পেস বোলিং খেলতে খুব একটা সমস্যা হচ্ছে না ইমনের। স্পিনের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি থাকলেও সিরিজের আগেই তা কাটিয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে না থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি নির্বাচকদের ভাবনায় বেশ ভালোভাবেই আছেন।

প্রথমবার দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে এমন চোট ভাগ্য মেনে নিতে কষ্ট হচ্ছে ইমনের। নিজের হতাশা প্রকাশ করে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, “চোটের কারণে পিএসএল যাত্রা এভাবে শেষ হয়ে যাওয়ায় আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। সুযোগটি নিয়ে আমি খুব রোমাঞ্চিত ছিলাম এবং মনে হচ্ছিল কেবল ছন্দে ফিরছি। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।”

কালান্দার্স পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “প্রথমবার বিদেশের লিগে খেলতে এসে দারুণ অভিজ্ঞতা হয়েছে। বিশ্বাস ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। দুর্ভাগ্যবশত এই মৌসুমে আর থাকতে পারছি না, তবে দলের জন্য আমার শুভকামনা সবসময় থাকবে।”

সর্বশেষ সংবাদ

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন

শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানাকে পাওয়া কলকাতা নাইট রাইডার্সের

চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে যাওয়ায়

ফুটবল

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখলেন মারি-লুইজে

ক্রিকেট

শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানাকে পাওয়া কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)

ক্রিকেট

বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ওয়াডা) কর্তৃক দুই বছরের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন

ফুটবল

লা লিগায় শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার রাতটি দুর্দান্ত এক পারফরম্যান্সে