BN

বসুন্ধরা কিংসের পাট চুকিয়ে ভুটানের পারো এফসিতে তারিক রায়হান

বসুন্ধরা কিংসের পাট চুকিয়ে ভুটানের পারো এফসিতে তারিক রায়হান

বকেয়া বেতনের জেরে গত বছর বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন কাজী

বকেয়া বেতনের জেরে গত বছর বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন কাজী তারিক রায়হান। কিংস ছাড়ার দীর্ঘ ছয় মাস পর অবশেষে নিজের নতুন গন্তব্য খুঁজে নিলেন বাংলাদেশের এই অভিজ্ঞ ডিফেন্ডার। ঘরোয়া ফুটবলের পাঠ চুকিয়ে তিনি যোগ দিয়েছেন ভুটানের অন্যতম শীর্ষ ক্লাব পারো এফসিতে।

২০২০ সাল থেকে কিংসের রক্ষণের অতন্দ্র প্রহরী ছিলেন ফিনল্যান্ড প্রবাসী এই ডিফেন্ডার। তবে গত অক্টোবরে বকেয়া বেতন নিয়ে জটিলতা তৈরি হলে চুক্তির অবসান ঘটিয়ে ক্লাব ছাড়েন তিনি। দীর্ঘ বিরতির পর ভুটানে পৌঁছানোর সাথে সাথেই নতুন ক্লাবের হয়ে অনুশীলনে নেমে পড়েছেন তারিক। পারো এফসি তাদের ফেসবুক পেজে তারিকের হাতে চুক্তিপত্র তুলে দেওয়ার ও তার অনুশীলনের ছবি পোস্ট করেছে, যদিও চুক্তির মেয়াদ বা আর্থিক দিক নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

নতুন এই যাত্রায় তারিককে নিয়ে দারুণ আশাবাদী পারো এফসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে ক্লাবটি লিখেছে, “অভিজ্ঞতা, শৃঙ্খলা ও নেতৃত্বের এক অনন্য প্যাকেজ তারিক। ২০২৬ মৌসুমের জন্য আমাদের রক্ষণভাগে আন্তর্জাতিক মানের শক্তিমত্তা যোগ করতে এসেছেন তিনি। মাঠে তার শান্ত মেজাজ, বহুমুখী দক্ষতা এবং নির্ভীক ডিফেন্ডিং আমাদের দলের মান অনেক বাড়িয়ে দেবে। পারো এফসি’র সমর্থকদের বড় স্বপ্নের সারথি হতে তারিক এখন প্রস্তুত।”

তারা আরও যোগ করে, “ভুটানে আসার আগে তারিক বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এবং অত্যন্ত গর্বের সাথে বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। আমাদের পরিবারে স্বাগতম তারিক!”

ফিনল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা থাকা তারিক ২০২১ সালে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে নাম লেখান। জাতীয় দলের হয়ে এখনো কোনো শিরোপার স্বাদ না পেলেও ক্লাব ফুটবলে তার অর্জন ঈর্ষণীয়। ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার বসুন্ধরা কিংসের হয়ে জিতেছেন তিনটি লিগ শিরোপা, একটি ফেডারেশন কাপ ও দুটি স্বাধীনতা কাপ। এখন ভুটানের পাহাড়ঘেরা জনপদে নতুন চ্যালেঞ্জ জয়ের অপেক্ষায় এই দেশি তারকা।

সর্বশেষ সংবাদ

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের বাঁচা-মরার ফিরতি লেগ খেলতে জার্মানিতে পৌঁছেছে

হুট করেই ইন্টার মায়ামির কোচের দায়িত্ব ছাড়লেন হাভিয়ের মাসচেরানো।

আইপিএল শুরু হওয়ার আগেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে লেগেছিল বড়

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের বাঁচা-মরার ফিরতি লেগ খেলতে জার্মানিতে পৌঁছেছে রেয়াল

ফুটবল

হুট করেই ইন্টার মায়ামির কোচের দায়িত্ব ছাড়লেন হাভিয়ের মাসচেরানো। আর্জেন্টিনার

ক্রিকেট

আইপিএল শুরু হওয়ার আগেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে লেগেছিল বড় ধাক্কা।

ফুটবল

অ্যানফিল্ডের চ্যাম্পিয়নস লিগ রাত মানেই যেন রূপকথার হাতছানি। খাদের কিনারা