BN

বায়ার্ন যুদ্ধের আগে ধাক্কা ও আসেন্সিওকে ছাড়াই জার্মানিতে রেয়াল মাদ্রিদ

বায়ার্ন যুদ্ধের আগে ধাক্কা ও আসেন্সিওকে ছাড়াই জার্মানিতে রেয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের বাঁচা-মরার ফিরতি লেগ খেলতে জার্মানিতে পৌঁছেছে রেয়াল মাদ্রিদ। তবে

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের বাঁচা-মরার ফিরতি লেগ খেলতে জার্মানিতে পৌঁছেছে রেয়াল মাদ্রিদ। তবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে এই মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে নামার আগে বড় এক ধাক্কা খেয়েছে স্প্যানিশ ক্লাবটি। পেটের সমস্যার কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন তরুণ ডিফেন্ডার রাউল আসেন্সিও।

সান্তিয়াগো বের্নাবেউয়ে গত মঙ্গলবার প্রথম লেগের ম্যাচে বায়ার্নের কাছে ২-১ গোলে হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে আছে রেয়াল। সেই ম্যাচের স্কোয়াডে ২৩ বছর বয়সী এই সেন্টার-ব্যাক থাকলেও কোচ আলভারো আরবেলোয়া তাকে মাঠে নামাননি। তবে গত শুক্রবার জিরোনার বিপক্ষে লা লিগার ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন আসেন্সিও। ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

সেমি-ফাইনালের টিকিট কাটার কঠিন মিশনে বুধবার রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের মুখোমুখি হবে ইউরোপের সফলতম দলটি। আসেন্সিও অসুস্থতার কারণে যেতে না পারলেও দলের সঙ্গে জার্মানি সফরে গেছেন অহেলিয়া চুয়ামেনি। প্রথম লেগে হলুদ কার্ড দেখায় ফরাসি এই মিডফিল্ডার মাঠের লড়াইয়ে থাকতে পারবেন না, তবে সাইডলাইনে থেকে সতীর্থদের আত্মবিশ্বাস জোগাতে দলের সঙ্গেই থাকছেন তিনি।

সর্বশেষ সংবাদ

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে

দুই অর্ধে দুই একদম বিপরীত চেহারায় দেখা গেল ম্যানচেস্টার

ম্যাচের ৭৪তম মিনিটে যখন মোহামেদ সালাহকে মাঠ থেকে তুলে

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়

ফুটবল

দুই অর্ধে দুই একদম বিপরীত চেহারায় দেখা গেল ম্যানচেস্টার সিটিকে।

ফুটবল

ম্যাচের ৭৪তম মিনিটে যখন মোহামেদ সালাহকে মাঠ থেকে তুলে নেওয়ার

ফুটবল

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মহাজাগতিক মিশনে কোনো তাড়াহুড়ো