BN

আইপিএলের মাঝপথে বড় ধাক্কা ও খলিল আহমেদকে হারাল চেন্নাই

আইপিএলের মাঝপথে বড় ধাক্কা ও খলিল আহমেদকে হারাল চেন্নাই

পেস বোলিং নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার

পেস বোলিং নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ন্যাথান এলিসকে হারানোর ক্ষত না শুকাতেই এবার বড় ধাক্কা হয়ে এলো খলিল আহমেদের ছিটকে যাওয়ার খবর। ডান পায়ের ঊরুর পেশির চোটে এবারের আসরে আর মাঠে নামা হচ্ছে না ভারতীয় এই বাঁহাতি পেসারের।

বৃহস্পতিবার এক বিবৃতিতে খলিলের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, এই চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে ২৮ বছর বয়সী এই পেসারের অন্তত ১২ সপ্তাহ সময় লাগতে পারে।

আইপিএল শুরুর আগেই চোটের কারণে পুরো আসর থেকে ছিটকে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান পেসার ন্যাথান এলিস। তার বদলি হিসেবে স্পেন্সার জনসনকে দলে নিলেও তিনিও বর্তমানে চোটের সাথে লড়াই করছেন। এমন অবস্থায় খলিলকে হারানো চেন্নাইয়ের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

এবারের আসরে চেন্নাইয়ের পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন খলিল। যদিও পারফরম্যান্স খুব একটা উজ্জ্বল ছিল না; ৫ ম্যাচে উইকেট নিতে পেরেছিলেন মাত্র ২টি। গত মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে নিজের শেষ ওভারের পাঁচটি বল করার পর চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। ওই ম্যাচে ২৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেছিলেন এই বাঁহাতি পেসার।

খলিলের সেই অসমাপ্ত ওভারটি শেষ করেছিলেন গুরজাপনিত সিং। এখন খলিলের অনুপস্থিতিতে ২৭ বছর বয়সী গুরজাপনিতের কাঁধেই পড়তে পারে বাড়তি দায়িত্ব। এছাড়া একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে আছেন মুকেশ চৌধুরী ও রামকৃষ্ণা ঘোষও।

পেসারদের চোটের পাশাপাশি চেন্নাইয়ের সবচেয়ে বড় দুশ্চিন্তা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। পেশির চোটের কারণে সফলতম এই অধিনায়ককে এখনো মাঠের লড়াইয়ে পায়নি দলটি। ধোনি দলের সঙ্গে অনুশীলন শুরু করলেও ম্যাচ খেলার মতো ফিটনেস এখনো ফিরে পাননি।

আগামী শনিবার সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে চেন্নাই। এখন পর্যন্ত ৫ ম্যাচের মাত্র দুটিতে জিতে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে ধুঁকছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সর্বশেষ সংবাদ

আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার দৌড়ে বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের

পেস বোলিং নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিল পাঁচবারের আইপিএল

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে এখন পর্যন্ত ৩৬টি আন্তর্জাতিক

ক্রিকেট

আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার দৌড়ে বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে

ক্রিকেট

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে এখন পর্যন্ত ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ

ক্রিকেট

বছরখানেক আগেও তারা ছিলেন ড্রেসিংরুমের সতীর্থ। গত বছরের মার্চে তামিম

ক্রিকেট

বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে সমীকরণ এখনো বেশ জটিল, আর তা