BN

‘বি’ দলের কাছেই হার ও ব্যাটারদের মন্থর ব্যাটিংয়ে ডুবল বাংলাদেশ

‘বি’ দলের কাছেই হার ও ব্যাটারদের মন্থর ব্যাটিংয়ে ডুবল বাংলাদেশ

নিউজিল্যান্ডের এই দলটিকে সিরিজ শুরুর আগে অনেকেই ‘বি’ বা ‘সি’ দল বলে

নিউজিল্যান্ডের এই দলটিকে সিরিজ শুরুর আগে অনেকেই ‘বি’ বা ‘সি’ দল বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু মাঠের লড়াই শেষে দেখা গেল, এই দলই বাংলাদেশের জন্য ‘যথেষ্ট!’ শীর্ষ ১৬-১৭ জন নিয়মিত ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশে এসেও সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ এক জয় তুলে নিল কিউইরা। পাকিস্তান সুপার লিগ থেকে ক্রিকেটারদের উড়িয়ে এনে পূর্ণশক্তির দল সাজিয়েও ঘরের মাঠে খর্বশক্তির নিউজিল্যান্ডের সামনে খেই হারালেন মেহেদী হাসান মিরাজরা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের দেওয়া ২৪৮ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের ফিফটি সত্ত্বেও ২২১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৫৯ রানের কার্যকর ইনিংসের পাশাপাশি বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ডিন ফক্সক্রফট।

ম্যাচের উইকেট নিয়েও উঠেছে নানা প্রশ্ন। সিরিজের আগে কোচ ও অধিনায়ক ‘স্পোর্টিং’ উইকেটের প্রত্যাশা করলেও খেলা চলাকালীন বাউন্স ছিল অসমান এবং উইকেট ছিল বেশ মন্থর। তবে এই উইকেটেও ২৪৮ রান তাড়া করা অসম্ভব ছিল না। এক সময় বাংলাদেশের হাতে ছিল ৬ উইকেট, শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ৬৭ রান। কিন্তু মাঝের ওভারগুলোতে ব্যাটসম্যানদের অতি সাবধানী ব্যাটিং আর ডট বলের পাহাড় শেষ পর্যন্ত হারের তিক্ত স্বাদ দেয় টাইগারদের।

রান তাড়ার শুরুতে ন্যাথান স্মিথের করা চতুর্থ ওভারেই জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। তানজিদ হাসান (২) ও নাজমুল হোসেন শান্ত (০) দুজনই বোল্ড হয়ে ফিরলে চাপে পড়ে দল। শুরুর ধাক্কা সামাল দেন সাইফ হাসান ও লিটন কুমার দাস। সাইফ ১ রানে ক্যাচ দিয়ে বেঁচে গিয়ে শেষ পর্যন্ত ৫৭ রান করেন। তাদের ৯৩ রানের জুটি যখন ম্যাচে নিয়ন্ত্রণ নিচ্ছিল, ঠিক তখনই ও’রোকের বলে সাইফ আর ফক্সক্রফটের ঘূর্ণিতে ৪৬ রান করে লিটন বোল্ড হলে ছন্দ হারায় বাংলাদেশ।

এরপর তাওহিদ হৃদয় এক প্রান্ত আগলে রাখলেও আফিফ হোসেন খেলছিলেন একেবারেই ধীরলয়ে। অবিশ্বাস্যভাবে এই জুটিতে টানা ১১ ওভার কোনো বাউন্ডারি আসেনি! আফিফ (৪৯ বলে ২৭) অহেতুক শট খেলতে গিয়ে আউট হওয়ার পর মিরাজ ও রিশাদও দ্রুত বিদায় নেন। হৃদয় শেষ দিকে চেষ্টা করে ৫৫ রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের শুরুটা ছিল মন্থর। শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ১০ ওভারে তারা তুলতে পারে মাত্র ২৬ রান। তবে হেনরি নিকোলস (৬৮) ও ডিন ফক্সক্রফটের (৫৯) জোড়া ফিফটিতে লড়াকু স্কোর গড়ে কিউইরা। বাংলাদেশের পক্ষে শরিফুল, তাসকিন ও রিশাদ দুটি করে উইকেট নিলেও শেষ ১০ ওভারে ৬২ রান খরচ করে বসেন বোলাররা, যা পরে ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড এখন ১-০ ব্যবধানে এগিয়ে। সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগামী মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর:

  • নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৪৭/৮ (নিকোলস ৬৮, ফক্সক্রফট ৫৯; রিশাদ ২/৪৪, শরিফুল ২/২৭, তাসকিন ২/৫০)
  • বাংলাদেশ: ৪৮.৩ ওভারে ২২১ (সাইফ ৫৭, হৃদয় ৫৫, লিটন ৪৬; টিকনার ৪/৪০, স্মিথ ৩/৪৫)
  • ফল: নিউজিল্যান্ড ২৬ রানে জয়ী।

সর্বশেষ সংবাদ

স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে মোইসেস কাইসেদোর অধ্যায় আরও দীর্ঘ হচ্ছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই ফের ব্যস্ত

ম্যাচ শেষে উইকেট নিয়ে আলোচনা হবে, সেটা অনুমিতই ছিল।

ফুটবল

স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে মোইসেস কাইসেদোর অধ্যায় আরও দীর্ঘ হচ্ছে। ২০৩৩

ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই ফের ব্যস্ত হয়ে

ক্রিকেট

ম্যাচ শেষে উইকেট নিয়ে আলোচনা হবে, সেটা অনুমিতই ছিল। কখনও

ক্রিকেট

যে মাঠে অভিষেক ম্যাচটি ছিল এক দুঃস্বপ্নের স্মৃতি, দীর্ঘ আড়াই