BN

২০৩৩ সাল পর্যন্ত চেলসিতেই থাকছেন কাইসেদো

২০৩৩ সাল পর্যন্ত চেলসিতেই থাকছেন কাইসেদো

স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে মোইসেস কাইসেদোর অধ্যায় আরও দীর্ঘ হচ্ছে। ২০৩৩ সাল পর্যন্ত

স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে মোইসেস কাইসেদোর অধ্যায় আরও দীর্ঘ হচ্ছে। ২০৩৩ সাল পর্যন্ত চেলসিতেই থাকছেন একুয়েডরের এই মিডফিল্ডার।

২৪ বছর বয়সী কাইসেদোর সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে চেলসি কর্তৃপক্ষ। ২০২৩ সালে ব্রাইটন থেকে ব্রিটিশ রেকর্ড ১১ কোটি ৫০ লাখ পাউন্ড ট্রান্সফার ফি-তে চেলসিতে যোগ দিয়েছিলেন তিনি। শুরুতে আট বছরের চুক্তি থাকলেও, তার দারুণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ক্লাবটি সেই চুক্তির মেয়াদ আরও বাড়িয়ে নিল।

চেলসির জার্সিতে কাইসেদোর শুরুটা খুব একটা আশাব্যঞ্জক ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে এখন তিনি দলের মাঝমাঠের প্রাণভোমরা হয়ে উঠেছেন। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ব্লুজদের হয়ে ১৪০টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি; যেখানে তার নামের পাশে রয়েছে ৮টি গোল ও ১১টি অ্যাসিস্ট।

চলতি মৌসুমেও চেলসির হয়ে ৪২টি ম্যাচে মাঠে নেমে ৫টি গোল করে নিজের গুরুত্বের প্রমাণ দিয়েছেন এই মিডফিল্ডার।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,