BN

আড়াই বছর আগের দুঃস্বপ্ন মুছে ম্যাচ সেরা ডিন ফক্সক্রফট

আড়াই বছর আগের দুঃস্বপ্ন মুছে ম্যাচ সেরা ডিন ফক্সক্রফট

যে মাঠে অভিষেক ম্যাচটি ছিল এক দুঃস্বপ্নের স্মৃতি, দীর্ঘ আড়াই বছর পর

যে মাঠে অভিষেক ম্যাচটি ছিল এক দুঃস্বপ্নের স্মৃতি, দীর্ঘ আড়াই বছর পর সেই মিরপুরেই রাজকীয় প্রত্যাবর্তন ঘটালেন ডিন ফক্সক্রফট। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা হয়েছিল এই শেরেবাংলা স্টেডিয়ামেই, যেখানে প্রথম বলেই বোল্ড হয়ে শূন্য হাতে ফিরেছিলেন তিনি। তবে বুধবার দ্বিতীয় সুযোগে সেই তেতো স্মৃতি মুছে দলকে জেতানো পারফরম্যান্সে রাঙালেন নিজের দিনটি।

গত বছর নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে এসে সিলেটে এক ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছিলেন ফক্সক্রফট। এবার জাতীয় দলের হয়ে সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটালেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে মুচকি হেসে তিনি নিজেই মনে করিয়ে দিলেন তার সেই বিভীষিকাময় অভিষেকের কথা।

মিরপুরের যে কঠিন ও মন্থর উইকেটে বড় বড় ব্যাটসম্যানরা রান তুলতে খেই হারিয়েছেন, সেখানে ফক্সক্রফট খেলেছেন ৫৮ বলে ৫৯ রানের ঝকঝকে এক ইনিংস। পুরো ম্যাচে তিনিই ছিলেন একমাত্র ব্যাটসম্যান যার স্ট্রাইক রেট ছিল একশর উপরে। পরে বল হাতেও দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ ওভারে মাত্র ২৫ রান দিয়ে নিয়েছেন ১টি গুরুত্বপূর্ণ উইকেট। নিউজিল্যান্ডের ২৬ রানের জয়ে তার এই অলরাউন্ড পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার।

নিজের অভিজ্ঞতা নিয়ে ফক্সক্রফট বলেন, “হ্যাঁ, এখানকার অভিজ্ঞতা শতভাগ কাজে লেগেছে। আমি সম্ভবত পাঁচ বা ছয়বার বাংলাদেশে এসেছি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছি, এরপর জাতীয় দলের হয়ে ২০২২ ও ২০২৩ সালেও এসেছিলাম। গত বছর যখন প্রথম ওয়ানডে খেলি, তখন শরিফুলের বলে প্রথম বলেই বোল্ড হয়েছিলাম। সত্যি বলতে, অভিষেকটা মোটেও ভালো ছিল না!”

সেই পুরনো স্মৃতি আড়াই বছর পর মাঠে নামার সময়ও তাকে তাড়া করছিল কি না—এমন প্রশ্নে ফক্সক্রফট অকপটেই জানালেন, শুরুতে তিনি বেশ চাপে ছিলেন। তিনি বলেন, “আমার মনে আছে, সেদিন ৩ নম্বরে নেমেছিলাম আর ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল ঢুকে গিয়েছিল। আজ ৬ নম্বরে নামায় ভূমিকাটা আলাদা ছিল। তবে প্রথম বলটা যখন কোনোমতে পার করলাম, তখন একটা স্বস্তি পেলাম। এরপর আস্তে আস্তে স্নায়ুর চাপ কমে আসে।”

তবে অতীত আঁকড়ে ধরে বসে থাকতে রাজি নন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। তার মতে, দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে শেখার সুযোগটাই তাদের মতো তরুণদের সমৃদ্ধ করছে। ল্যাথাম, নিকোলস বা উইল ইয়ংদের মতো অভিজ্ঞদের পরামর্শে মিরপুরের উইকেটে কীভাবে ব্যাটিং করতে হয়, তার একটা পরিষ্কার ধারণা পেয়েছিলেন তারা।

মাঝবিরতিতে নিউজিল্যান্ডের ২৪৭ রান জয়ের জন্য যথেষ্ট কি না, তা নিয়ে কিছুটা সংশয় থাকলেও ফক্সক্রফট ও তার দল আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলেন, “আমরা জানতাম উইকেট সময়ের সাথে মন্থর হবে। যখন ব্যাটিং করছিলাম, তখন ভাবছিলাম ২৪০ রান পার করতে পারলেই লড়াই করা যাবে। শেষ পর্যন্ত আমরা ২৫০-এর কাছাকাছি গিয়েছি এবং জানতাম এই রান তাড়া করা বাংলাদেশের জন্য কঠিন হবে।”

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,