BN

নিউজিল্যান্ডের পর এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের পর এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট লড়াইয়ে নামছে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই ফের ব্যস্ত হয়ে পড়ছে মিরপুর।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই ফের ব্যস্ত হয়ে পড়ছে মিরপুর। কিউইদের বিদায়ের পরদিনই ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা।

বিসিবির ঘোষিত বছরের শুরুর সূচি অনুযায়ী, আগামী ৪ মে পাকিস্তান দলের বাংলাদেশে আসার কথা ছিল। তবে শুক্রবার রাতে বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, তাদের সূচিতে সামান্য পরিবর্তন এসেছে। একদিন এগিয়ে ৩ মে ঢাকায় পৌঁছাবে বাবর আজম-শাহিন আফ্রিদিরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ২ মে। অর্থাৎ ছোট ফরম্যাটের ক্রিকেট শেষ করে বড় ফরম্যাটে মানিয়ে নেওয়ার জন্য ক্রিকেটাররা খুব একটা সময় পাবেন না। সূচি অনুযায়ী, আগামী ৮ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

উল্লেখ্য, গত মাসেই বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে পাকিস্তান। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচির কারণে সেই সফরটি পূর্ণাঙ্গ হতে পারেনি। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয় এবং টেস্ট সিরিজটি পিছিয়ে পিএসএলের পরে নিয়ে আসা হয়।

দুই দলের সবশেষ টেস্ট লড়াইয়ের স্মৃতি অবশ্য বাংলাদেশের জন্য দারুণ অনুপ্রেরণার। ২০২৪ সালে পাকিস্তান সফরে গিয়ে তাদের ঘরের মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। সেই জয়ের আগে পাকিস্তানের বিপক্ষে খেলা ১৩টি টেস্টের ১২টিতেই হেরেছিল বাংলাদেশ, কেবল একটি ম্যাচ ড্র হয়েছিল। এবার ঘরের মাঠে সেই সাফল্যের পুনরাবৃত্তি করাই হবে টাইগারদের মূল লক্ষ্য।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,