BN

রাজশাহীতে নারী ক্রিকেটের নতুন দিগন্ত আর ট্রফি উন্মোচন করলেন জ্যোতি-আতাপাত্তু

রাজশাহীতে নারী ক্রিকেটের নতুন দিগন্ত আর ট্রফি উন্মোচন করলেন জ্যোতি-আতাপাত্তু

রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী ক্রিকেট ম্যাচ আয়োজনের রোমাঞ্চ এখন তুঙ্গে। এই

রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী ক্রিকেট ম্যাচ আয়োজনের রোমাঞ্চ এখন তুঙ্গে। এই ঐতিহাসিক মুহূর্তকে সামনে রেখে আজ রোববার দুপুরে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের ট্রফি উন্মোচন করেছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের দুই অধিনায়ক। ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে নিগার সুলতানা জ্যোতি ও চামারি আতাপাত্তু আসন্ন সিরিজ এবং বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান।

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০, ২২ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই দল উড়াল দেবে সিলেটে; সেখানে ২৮ ও ৩০ এপ্রিল এবং ২ মে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। রাজশাহীর এই মাঠে এর আগে বয়সভিত্তিক ও ইমার্জিং দলের খেলা হলেও, কোনো জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ এই প্রথম। আগামীকাল সকাল সাড়ে ৯টায় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এই সিরিজকে দেখছেন ইংল্যান্ডে হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির বড় সুযোগ হিসেবে। তিনি বলেন, “বিশ্বকাপের আগে এই সিরিজটি আমাদের নিজেদের ঝালিয়ে নেওয়ার সেরা সুযোগ। শ্রীলঙ্কার বিপক্ষে যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তাতে বিশ্বকাপের কথা মাথায় রেখেই অভিজ্ঞ ও তরুণদের সমন্বয় করা হয়েছে।”

রাজশাহীর ভেন্যু ও আবহাওয়া নিয়ে জ্যোতি বেশ ইতিবাচক। তাঁর মতে, “এখানে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেললেও ঘরোয়া ক্রিকেটের সুবাদে উইকেট সম্পর্কে আমাদের ভালো ধারণা আছে। উইকেট ব্যাটিং-সহায়ক, যা বিশ্বকাপের প্রস্তুতির জন্য আমাদের দরকার ছিল। রাজশাহীতে প্রচণ্ড গরম থাকলেও তা আমাদের জন্য বড় কোনো সমস্যা হবে না।” এছাড়া জ্যোতি দেশের আঞ্চলিক ভেন্যুগুলোর উন্নয়নের ওপর জোর দিয়ে বলেন, সবকিছু ঢাকাকেন্দ্রিক না রেখে বাইরের মাঠগুলোতে নিয়মিত খেলা হলে নতুন খেলোয়াড়রা অনুপ্রাণিত হবে।

অন্যদিকে, শ্রীলঙ্কার কিংবদন্তি অধিনায়ক চামারি আতাপাত্তু নতুন এই ভেন্যু নিয়ে বেশ কৌতূহলী। তিনি বলেন, “আমি জানি এই মাঠটি আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এখনও পুরোপুরি প্রতিষ্ঠিত নয়, তবে বর্তমানে এখানকার উইকেট ও কন্ডিশন খুব ভালো। নতুন ভেন্যু হিসেবে আমরা খুব বেশি প্রত্যাশা করছি না, আমাদের মূল লক্ষ্য মাঠে ভালো ক্রিকেট খেলা।”

আতাপাত্তু আরও যোগ করেন, ঢাকার কন্ডিশনের তুলনায় রাজশাহীর উইকেট ব্যাটারদের জন্য বেশি সহায়ক হতে পারে। তিনি আশা করছেন, এখানে বড় স্কোর হবে এবং দর্শকদের একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ উপহার দিতে পারবেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে

রাজশাহীতে প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী ক্রিকেট ম্যাচ আয়োজনের রোমাঞ্চ

দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে

ক্রিকেট

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন

ফুটবল

দেশের ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে বাংলাদেশ

ফুটবল

ম্যানচেস্টার সিটির গত আট মৌসুমের সোনালী পথচলার অন্যতম রূপকার বের্নার্দো

ক্রিকেট

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ যখন টসের জন্য মাঠের দিকে যাচ্ছিলেন,