BN

১১ জুন পর্যন্ত চলবে ডিপিএলের লড়াই আর অবনমনের শঙ্কায় থাকবে ছোট দলগুলো

১১ জুন পর্যন্ত চলবে ডিপিএলের লড়াই আর অবনমনের শঙ্কায় থাকবে ছোট দলগুলো

আগামী সোমবার থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা

আগামী সোমবার থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। এবারের আসরটি মোট ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবং ১১ জুন ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই টুর্নামেন্টের।

বিসিবি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সময়ের স্বল্পতার কারণে এবার সুপার লিগ পর্ব থাকছে না; খেলা হবে ‘সিঙ্গল লিগ’ পদ্ধতিতে। তবে অবনমনের লড়াই ঠিকই থাকছে। অর্থাৎ, কোন দলগুলো প্রথম বিভাগে নেমে যাবে তা নির্ধারণ করতে রেলিগেশন লিগ অনুষ্ঠিত হবে। পুরো লিগে মোট ৬৬টি ম্যাচের পাশাপাশি রেলিগেশন লিগে আরও ৩টি ম্যাচ খেলবে দলগুলো।

সপ্তাহখানেক আগেই শেষ হয়েছে দলবদলের আনুষ্ঠানিকতা। কাগজে-কলমে এবারের সবচেয়ে শক্তিশালী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। দীর্ঘ ১৬ বছরের শিরোপা খরা কাটাতে এবার আদাজল খেয়ে নেমেছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবং শক্তিশালী প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও লড়াইয়ে একচুল ছাড় দিতে রাজি নয়।

শুরুর দিকে লিগ না খেলার ঘোষণা দিলেও শেষ মুহূর্তে দল গুছিয়ে চমক দেখিয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। এছাড়া প্রিমিয়ার লিগে নতুন উঠে আসা ঢাকা লিওপার্ডসও বড় দলগুলোর জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে।

ঢাকা প্রিমিয়ার লিগ এক সময় ছিল দেশের ক্রিকেটের একমাত্র প্রাণভোমরা। বিপিএলের ডামাডোলে কিছুটা জৌলুস হারালেও ক্রিকেটারদের কাছে এর গুরুত্ব এখনও অপরিসীম। বিশেষ করে জাতীয় দলের আশেপাশে থাকা এবং ঘরোয়া ক্রিকেটের নিয়মিত খেলোয়াড়দের রুটিরুজির বড় উৎস এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট।

সর্বশেষ সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার জায়গা পাবেন কি না, তা

আগামী সোমবার থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে

জোরের ওপর আসা প্রথম বলটিতে জায়গা বের করতে পারেননি

ফুটবল

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার জায়গা পাবেন কি না, তা নিয়ে

ক্রিকেট

জোরের ওপর আসা প্রথম বলটিতে জায়গা বের করতে পারেননি তাওহিদ

ক্রিকেট

১০ ওভার তখন সবে শেষ হয়েছে। অদ্ভুতুড়ে এক ইনিংস খেলে

ক্রিকেট

গুজব, কৌতূহল আর নানামুখী ব্যাখ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এখন উত্তাল। সবার