BN

শেষ চালের ভুলে ফাহাদের নর্ম হাতছাড়া আর তুরস্কে রানার্সআপ বাংলাদেশ

শেষ চালের ভুলে ফাহাদের নর্ম হাতছাড়া আর তুরস্কে রানার্সআপ বাংলাদেশ

গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে আরও একবার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশের ইন্টারন্যাশনাল

গ্র্যান্ডমাস্টার হওয়ার দৌড়ে আরও একবার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশের ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘ফুবি একাডেমি গ্র্যান্ডমাস্টারস’ দাবায় শেষ রাউন্ডে এসে স্বপ্নভঙ্গ হলো তাঁর। শেষ ম্যাচে জিততে পারলেই ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার নর্মটি বগলদাবা করতে পারতেন ফাহাদ, কিন্তু হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টারের কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছেন তিনি।

২০২৪ সালে প্রথম নর্ম পাওয়ার পর থেকেই দ্বিতীয়টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন ফাহাদ। ইস্তাম্বুলের এই আসরে সিরিজ-১ এর শেষ তথা নবম রাউন্ডে হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার আসজেল গারগেলির মুখোমুখি হয়েছিলেন তিনি। নর্ম পেতে হলে ৯ ম্যাচে ৭ পয়েন্ট প্রয়োজন ছিল ফাহাদের। কিন্তু হার মানায় ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে।

টুর্নামেন্টের শুরুটা অবশ্য রাজকীয় ছিল। প্রথম তিন রাউন্ডেই টানা জয় তুলে নিয়েছিলেন ফাহাদ। চতুর্থ রাউন্ডে ইরানের শক্তিশালী গ্র্যান্ডমাস্টার আরিয়ান ঘোলামির সাথে ড্র করে সম্ভাবনা আরও উজ্জ্বল করেন। তবে পঞ্চম রাউন্ডে তুরস্কের ফিদে মাস্টার দেনিস দিরিকোলুর কাছে হেরে কিছুটা হোঁচট খান।

সেই ধাক্কা সামলে ষষ্ঠ থেকে অষ্টম রাউন্ডে ২.৫ পয়েন্ট তুলে নিয়ে আবারও নর্মের দৌড়ে ফিরেছিলেন ফাহাদ। সমীকরণ দাঁড়িয়েছিল—শেষ ম্যাচে জয় চাই-ই চাই। কিন্তু অভিজ্ঞ হাঙ্গেরিয়ান গ্র্যান্ডমাস্টারের কৌশলের কাছে হার মেনে আসরে নিজের দ্বিতীয় পরাজয় বরণ করেন তিনি। নর্ম না পেলেও সান্ত্বনা এটুকুই যে, এই প্রতিযোগিতা থেকে ফাহাদ ১১ রেটিং পয়েন্ট অর্জন করেছেন।

সর্বশেষ সংবাদ

বিসিবি’র নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে

সিলেটের মাঠে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার মেয়েদের সামনে

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে

ক্রিকেট

বিসিবি’র নির্বাচিত পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে সভাপতি করে গঠিত

ক্রিকেট

সিলেটের মাঠে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার মেয়েদের সামনে সুবিধা

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের লড়াইয়ের আগে আতলেতিকো মাদ্রিদ শিবিরে স্বস্তির

ক্রিকেট

নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের সফলতম টি-টোয়েন্টি বোলার ইশ সোধি। ২০১৩ সালে