BN

প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করছেন জেমস হোপস

প্রধান কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করছেন জেমস হোপস

সিডনি সিক্সার্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অজি অলরাউন্ডার এবং বর্তমানে

সিডনি সিক্সার্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অজি অলরাউন্ডার এবং বর্তমানে পাঞ্জাব কিংসের বোলিং কোচ জেমস হোপস। ৪৭ বছর বয়সী এই কোচ অভিজ্ঞ গ্রেগ শিপার্ডের স্থলাভিষিক্ত হলেন। শিপার্ডকে তাঁর চুক্তির মাঝপথেই সরিয়ে দিয়ে দুই বছরের জন্য হোপসের সাথে চুক্তি করেছে সিক্সার্স। এর আগে শিপার্ডের বদলে নিউ সাউথ ওয়েলসের শেফিল্ড শিল্ড ও ওয়ানডে দলের দায়িত্ব পান ব্র্যাড হাডিন।

প্রধান কোচ হিসেবে এটিই হোপসের প্রথম কাজ হতে যাচ্ছে। তবে বোলিং কোচ হিসেবে আইপিএল, বিবিএল এবং এমএলসিতে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়া অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ড ও তাসমানিয়ার হয়েও কাজ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ৮৪টি ওয়ানডে ও ১২টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার কুইন্সল্যান্ডকে অধিনায়ক হিসেবে শিল্ড ও ওয়ানডে শিরোপাও জিতিয়েছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে জেমস হোপস বলেন, “সিডনি সিক্সার্সের মতো ক্লাবে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এটি এমন একটি ক্লাব যার গৌরবময় ইতিহাস রয়েছে এবং ধারাবাহিকতা, প্রতিদ্বন্দ্বিতা ও সমর্থকদের সাথে নিবিড় সম্পর্কের মাধ্যমে নিজেদের এক শক্তিশালী পরিচয় তৈরি করেছে। আমি এই প্রতিভাবান দলের সাথে কাজ করতে এবং সিক্সার্সের সাফল্যের পরবর্তী ধাপে অবদান রাখতে মুখিয়ে আছি।”

সিডনি সিক্সার্সের জেনারেল ম্যানেজার রাচেল হেইন্স মনে করেন, টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হোপসের অগাধ অভিজ্ঞতা ক্লাবের জন্য বিশাল বড় প্রাপ্তি। তিনি বলেন, “জেমস একজন তুখোড় ক্রিকেট মস্তিষ্কের মানুষ। খেলোয়াড়দের গড়ে তোলা এবং একটি উচ্চ মানের পারফর্মিং পরিবেশ তৈরিতে তাঁর দারুণ সুনাম রয়েছে।” এদিকে সিডনি থান্ডার এখনো তাদের কোচের সন্ধানে রয়েছে এবং মেলবোর্ন রেনেগেডসের নারী দলের কোচ সাইমন হেলমটও বিদেশের এক ফ্র্যাঞ্চাইজি লিগে যোগ দিতে তাঁর দায়িত্ব ছেড়েছেন।

সর্বশেষ সংবাদ

রিয়াল মাদ্রিদ। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আভিজাত্য

সিডনি সিক্সার্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক অজি

সবশেষ টেস্ট সিরিজে ‘ম্যান অব দা সিরিজ’ হওয়ার পরও

ফুটবল

রিয়াল মাদ্রিদ। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আভিজাত্য আর

ক্রিকেট

সবশেষ টেস্ট সিরিজে ‘ম্যান অব দা সিরিজ’ হওয়ার পরও শরীরের

ক্রিকেট

দেড় বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফিরছেন

ক্রিকেট

ম্যাচের ভাগ্য যখন ঝুলছিল সুতোয়, ঠিক তখনই আউট হয়ে মেজাজ