BN

তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করল বিসিবি

তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করল বিসিবি

বিসিবি পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা

বিসিবি পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের প্রধান বা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিম।

কমিশনের বাকি দুই সদস্য হলেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও উপ-সচিব এ বি এম এহসানুল মামুন। এই তিনজনের মধ্যে বিসিবি থেকে দুইজন এবং জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে একজন জায়গা পেয়েছেন।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে যে, বর্তমান নিয়মকানুন মেনে বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬-এর যাবতীয় কার্যক্রম এই কমিশনই তত্ত্বাবধান ও পরিচালনা করবে।

নির্বাচনের চূড়ান্ত তারিখ এখনো ঘোষণা করা না হলেও বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল আগে জানিয়েছিলেন যে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এর আগে গত ৬ মে বোর্ড সভা শেষে জানানো হয় যে, বিভিন্ন সংস্থা ও ক্লাবের একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। এখান থেকে তিনটি ক্যাটাগরিতে মোট ১৯২ জন কাউন্সিলরের নাম চাওয়া হবে। সংশ্লিষ্ট ক্লাব ও সংগঠনগুলোকে কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠাবে বোর্ড। নাম জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ মে।

উল্লেখ্য যে, গত বছর অক্টোবরের নির্বাচনে কারসাজি ও অনিয়মের অভিযোগে গত ৭ এপ্রিল সেই বোর্ড ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয় এবং তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশ দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছে না

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রস্তুতি ম্যাচের

কোচিং ক্যারিয়ারে বড় এক মাইলফলক স্পর্শ করলেন সারাহ টেইলর।

ফুটবল

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছে না মরক্কো।

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রস্তুতি ম্যাচের সূচি

ক্রিকেট

কোচিং ক্যারিয়ারে বড় এক মাইলফলক স্পর্শ করলেন সারাহ টেইলর। বেন

ক্রিকেট

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড