BN

নতুন কোচের প্রস্তুতির জন্য একটি ম্যাচ বাড়াল মরক্কো

নতুন কোচের প্রস্তুতির জন্য একটি ম্যাচ বাড়াল মরক্কো

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছে না মরক্কো। নতুন কোচ

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছে না মরক্কো। নতুন কোচ মোহামেদ ওয়াহবি যাতে তার স্কোয়াডকে আরও ভালোভাবে ঝালিয়ে নেওয়ার সুযোগ পান, সেজন্য টুর্নামেন্ট শুরুর আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। মূলত নতুন কোচকে দলের সঙ্গে বাড়তি কিছুটা সময় দেওয়ার উদ্দেশ্যেই একটি অতিরিক্ত ম্যাচ খেলার পরিকল্পনা করেছে মরক্কোর ফুটবল ফেডারেশন।

চার বছর আগে কাতার বিশ্বকাপে ওয়ালিদ রেগরাগি ইতিহাস গড়েছিলেন; তার অধীনেই প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনাল খেলেছিল মরক্কো। গত মার্চে রেগরাগি কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর দায়িত্ব নেন ওয়াহবি। তার অধীনে মরক্কো এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলেছে—ইকুয়েডরের বিপক্ষে ড্র করার পর প্যারাগুয়েকে হারিয়েছে তারা।

বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই, তাই এই অল্প সময়ে কোচের জন্য খেলোয়াড়দের চিনে নেওয়া এবং পরিকল্পনা সাজানো বেশ চ্যালেঞ্জিং। এই প্রক্রিয়ায় গতি আনতেই নতুন সূচি ঠিক করা হয়েছে। আগামী ২৬ মে দর্শকশূন্য স্টেডিয়ামে বুরুন্ডির বিপক্ষে মাঠে নামবে মরক্কো। এরপর ২ জুন রাজধানী রাবাতে তারা মোকাবিলা করবে মাদাগাস্কারকে।

প্রস্তুতি পর্বের শেষ ধাপে দলটি উড়াল দেবে যুক্তরাষ্ট্রে। সেখানে নিউ জার্সির বাস্কিং রিজে ক্যাম্প করবে তারা। বিশ্বকাপের আগে মরক্কো তাদের শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে ৭ জুন নিউ ইয়র্কে, নরওয়ের বিপক্ষে।

মরক্কোর আসল লড়াই শুরু হবে ১৩ জুন। ‘সি’ গ্রুপে তাদের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী ব্রাজিল। এই গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো স্কটল্যান্ড ও হাইতি।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছে না

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রস্তুতি ম্যাচের

কোচিং ক্যারিয়ারে বড় এক মাইলফলক স্পর্শ করলেন সারাহ টেইলর।

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রস্তুতি ম্যাচের সূচি

ক্রিকেট

কোচিং ক্যারিয়ারে বড় এক মাইলফলক স্পর্শ করলেন সারাহ টেইলর। বেন

ক্রিকেট

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড

ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটে রানবন্যার পুরস্কার পেলেন জেমস রু ও এমিলিও গে।