BN

নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড দলে নতুন দুই মুখ

নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড দলে নতুন দুই মুখ

ঘরোয়া ক্রিকেটে রানবন্যার পুরস্কার পেলেন জেমস রু ও এমিলিও গে। নিউজিল্যান্ডের বিপক্ষে

ঘরোয়া ক্রিকেটে রানবন্যার পুরস্কার পেলেন জেমস রু ও এমিলিও গে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই দুই তরুণ তুর্কি। এছাড়া দুই বছরের বেশি সময় পর টেস্ট স্কোয়াডে ফিরেছেন পেসার অলি রবিনসন। সব মিলিয়ে বেশ কিছু বড় পরিবর্তনের আভাস দিয়ে কিউইদের বিপক্ষে লর্ডস টেস্টের দল সাজিয়েছে ইংলিশরা।

আগামী ৪ জুন ঐতিহাসিক লর্ডসে শুরু হতে যাওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। সবশেষ অ্যাশেজ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাতজন ক্রিকেটার।

বেন স্টোকসের নেতৃত্বাধীন এই দলে সবচেয়ে বড় চমক ওপেনার জ্যাক ক্রলির বাদ পড়া। অফ-ফর্মে থাকা সত্ত্বেও কোচ ব্রেন্ডন ম্যাককালাম দীর্ঘদিন তার ওপর আস্থা রেখেছিলেন। কিন্তু অ্যাশেজে মাত্র ২৭.৩০ গড় আর চলমান ঘরোয়া মৌসুমে কেন্টের হয়ে ১০ ইনিংসে সর্বোচ্চ মাত্র ৪৪ রান করায় শেষ পর্যন্ত জায়গা হারালেন তিনি। ক্রলির মতোই দল থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ অলি পোপ। ফর্মহীনতায় অ্যাশেজের শেষ দুই টেস্টের একাদশে জায়গা হারানোর পর এবার স্কোয়াডেই রাখা হয়নি তাকে। তার বদলে অস্ট্রেলিয়া সফরে নজর কাড়া জেকব বেথেল নিজের জায়গা ধরে রেখেছেন।

ইনজুরির কারণে মার্ক উড ও ব্রাইডন কার্সকে পাচ্ছে না ইংল্যান্ড। গতিদানব জফ্রা আর্চারকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি বোর্ড, আর জায়গা হয়নি উইল জ্যাকসেরও।

নতুনদের মধ্যে ২২ বছর বয়সী জেমস রু সমারসেটের হয়ে চলতি মৌসুমে একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটি হাঁকিয়েছেন। অন্যদিকে, ডারহামের এমিলিও গে এই মৌসুমে ৯২ গড়ে ৫৫২ রান তুলে নির্বাচকদের নজর কেড়েছেন। মজার ব্যাপার হলো, ২৬ বছর বয়সী গে গত বছর ইতালির হয়ে তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। এবার তার সামনে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্যাপ পাওয়ার হাতছানি।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে শেষবার টেস্ট খেলা অলি রবিনসন আবারও সাদা পোশাকে ফিরেছেন। এছাড়াও স্কোয়াডে আছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রেহান আহমেদ। পেস আক্রমণে নতুন মুখ সনি বেকারের পাশাপাশি চার বছর আগে একটি টেস্ট খেলা ম্যাথু ফিশারকেও দলে ফেরানো হয়েছে।

প্রথম টেস্টের ইংল্যান্ড দল

বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বাশির, জেকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, জেমস রু, অলি রবিনসন, জো রুট, জেমি স্মিথ (কিপার) ও জশ টং।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছে না

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রস্তুতি ম্যাচের

কোচিং ক্যারিয়ারে বড় এক মাইলফলক স্পর্শ করলেন সারাহ টেইলর।

ফুটবল

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছে না মরক্কো।

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রস্তুতি ম্যাচের সূচি

ক্রিকেট

কোচিং ক্যারিয়ারে বড় এক মাইলফলক স্পর্শ করলেন সারাহ টেইলর। বেন

ক্রিকেট

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড