BN

নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি। আগামী ৬ থেকে ১০ জুনের মধ্যে অনুষ্ঠিত হবে মোট ১২টি ম্যাচ। এই সূচিতে গত আসরের রানার্স-আপ নিউজিল্যান্ড এবং বাছাইপর্ব পার করে আসা আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরির জন্মস্থান লাফবরায় আগামী ৬ জুন কিউইদের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। এর তিন দিন পর ৯ জুন তারা লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে।

এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস।

আগামী ১২ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। বাংলাদেশের মূল লড়াই শুরু হবে ১৪ জুন, বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৭ জুন লিডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। ২০ ও ২২ জুন ওল্ড ট্র্যাফোর্ডে যথাক্রমে পাকিস্তান ও ভারতের বিপক্ষে লড়বে বাঘিনীরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন লর্ডসে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে স্কটল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজও খেলবে বাংলাদেশ। এই মিশন সম্পন্ন করতে আগামী ২৫ মে দেশ ছাড়বে নারী দল।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছে না

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রস্তুতি ম্যাচের

কোচিং ক্যারিয়ারে বড় এক মাইলফলক স্পর্শ করলেন সারাহ টেইলর।

ফুটবল

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছে না মরক্কো।

ক্রিকেট

কোচিং ক্যারিয়ারে বড় এক মাইলফলক স্পর্শ করলেন সারাহ টেইলর। বেন

ক্রিকেট

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড

ক্রিকেট

ঘরোয়া ক্রিকেটে রানবন্যার পুরস্কার পেলেন জেমস রু ও এমিলিও গে।