BN

ইংল্যান্ড পুরুষ দলের কোচিং প্যানেলে সারাহ টেইলর

ইংল্যান্ড পুরুষ দলের কোচিং প্যানেলে সারাহ টেইলর

কোচিং ক্যারিয়ারে বড় এক মাইলফলক স্পর্শ করলেন সারাহ টেইলর। বেন স্টোকস, জো

কোচিং ক্যারিয়ারে বড় এক মাইলফলক স্পর্শ করলেন সারাহ টেইলর। বেন স্টোকস, জো রুটদের ফিল্ডিং কোচের দায়িত্ব পেয়েছেন ইংল্যান্ড নারী দলের সাবেক এই কিংবদন্তি উইকেটরক্ষক। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছে ইসিবি।

লর্ডসে আগামী ৪ জুন শুরু হবে তিন ম্যাচের এই টেস্ট সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ওভাল ও ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ ও ২৫ জুন থেকে।

ইংল্যান্ড লায়ন্স দলে অ্যান্ড্রু ফ্লিন্টফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সারাহর। এবার তিনি ছেলেদের মূল টেস্ট দলের ড্রেসিংরুমে জায়গা করে নিলেন। মূলত নিয়মিত ফিল্ডিং কোচ কার্ল হপকিন্সের পরিবর্তে স্বল্প মেয়াদে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। হপকিন্স বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে ব্যস্ত রয়েছেন।

খেলোয়াড়ি জীবনে নারী ও পুরুষ ক্রিকেট মিলিয়েই বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে বিবেচনা করা হতো সারাহ টেইলরকে। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২২৬টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৭ সালে ইংল্যান্ডের নারী বিশ্বকাপ জয়েও তার ছিল অগ্রণী ভূমিকা।

ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে নিয়মিত হওয়া সারাহ এর আগে সাসেক্স ও ম্যানচেস্টার অরিজিনালসের মতো পুরুষ দলের সঙ্গে কাজ করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার

ফুটবল

মোহামেদ সালাহ লিভারপুল ‘ছেড়ে চলে যাওয়ায়’ ইংলিশ প্রিমিয়ার লিগের গোল্ডেন

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই

ফুটবল

ইতালির জাতীয় দলের ডাগআউটে ফেরার জোর গুঞ্জনের মাঝেই এবার নাপোলির

ফুটবল

নিজেদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে দ্বিতীয়