BN

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফাখার জামানের বিদায়

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফাখার জামানের বিদায়

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না পাকিস্তানের আগ্রাসী ব্যাটসম্যান ফাখার জামান।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না পাকিস্তানের আগ্রাসী ব্যাটসম্যান ফাখার জামান।

ফ্লোরিডায় টি-টোয়েন্টি সিরিজ শেষ করে সোমবার পাকিস্তান দল ত্রিনিদাদে ওয়ানডে সিরিজ খেলতে যাবে। কিন্তু ফাখার জামান আজই দেশে ফিরে যাবেন। চোটের কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও মাঠে নামতে পারেননি ফাখার। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ম্যাচ শুরুর আগে জানিয়েছিলেন, ফাখারের হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। পরে জানা যায়, এ কারণে তার সফরই শেষ।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিল্ডিং করার সময় এই চোট পায় ফাখার। ক্যারিবিয়ান ইনিংসের ১৯তম ওভারে বলের পেছনে ছুটতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান পড়ে তার।

গুরুতর কিছু না হলেও, পিসিবি বিবৃতিতে জানিয়েছে এটি ‘মাইল্ড হ্যামস্ট্রিং স্ট্রেইন’। তবে এখন তাকে দেশে ফিরে লাহোর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন করানো হবে।

তবে তার জায়গায় কাউকে দলে যোগ করানো হবে কি না, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।

গতবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফাখার একই রকম চোটে পড়েছিলেন। উদ্বোধনী ম্যাচের মাত্র দ্বিতীয় বলেই ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান লাগার কারণে মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে আর মাঠে নামতে পারেননি। ব্যাটিংয়ে নেমে ২৪ রান করেছিলেন। পরে জানা যায়, ওই চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যান ফাখার জামান।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছে না

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রস্তুতি ম্যাচের

কোচিং ক্যারিয়ারে বড় এক মাইলফলক স্পর্শ করলেন সারাহ টেইলর।

ফুটবল

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছে না মরক্কো।

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রস্তুতি ম্যাচের সূচি

ক্রিকেট

কোচিং ক্যারিয়ারে বড় এক মাইলফলক স্পর্শ করলেন সারাহ টেইলর। বেন

ক্রিকেট

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড