BN

বিশ্বকাপের আগে নতুন ভূমিকায় প্রস্তুত ম্যাক্সওয়েল

বিশ্বকাপের আগে নতুন ভূমিকায় প্রস্তুত ম্যাক্সওয়েল

এখন পর্যন্ত নতুন ভূমিকায় দারুণ সফল অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে

এখন পর্যন্ত নতুন ভূমিকায় দারুণ সফল অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল।

ব্যাট হাতে তো তিনি ঝড় তোলেনই, বোলিংয়েও নিয়মিত অবদান রাখেন। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের কাঁধে নিতে চান বাড়তি দায়িত্ব। সেই লক্ষ্যেই পাওয়ারপ্লেতে বোলিং দক্ষতা আরও শাণিত করতে কাজ করে যাচ্ছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়—যেখানে উইকেট সাধারণত স্পিনারদের সহায়ক। এই বাস্তবতা ভালো করেই জানেন ম্যাক্সওয়েল। তাই নতুন বলে দলকে সেরা সেবা দিতে এখন থেকেই ঘাম ঝরাচ্ছেন তিনি।

পাওয়ারপ্লেতে বল হাতে দেখা যাওয়া তার জন্য নতুন কিছু নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে পাওয়ারপ্লের শেষ ওভারে রোহিত শর্মাকে আউট করেছিলেন ম্যাক্সওয়েল। সেই ম্যাচেই ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজেও নতুন বলে হাত ঘুরাচ্ছেন তিনি। প্রথম ম্যাচে পঞ্চম ওভারে ফেরান লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে। দ্বিতীয় ম্যাচে একই ওভারে আউট করেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে, এরপর সপ্তম ওভারে আবারও ফেরান প্রিটোরিয়াসকে।

নতুন বলে বেশ ভালো করলেও থেমে থাকতে চান না ম্যাক্সওয়েল। তার লক্ষ্য—এই ভূমিকায় আরও কার্যকর হয়ে ওঠা।

ম্যাক্সওয়েলের ভাষায়,

“আমার মনে হয়, উপমহাদেশের কন্ডিশনে স্পিনাররা শুরুতেই উইকেট থেকে বাড়তি সুবিধা পেতে পারে। বিশেষ করে নতুন বলে, যখন সিম শক্ত থাকে… তাই এটা এমন কিছু, যা ভবিষ্যতের পরিকল্পনায় অবশ্যই ভাবার মতো।”

মজার ছলে যোগ করলেন,

“উইকেট পেলে আমি নিজেই অবাক হয়ে যাই। আউট করতে আমার ভালো লাগে, তবে পাওয়ারপ্লেতে এটা অনেক বড় দায়িত্ব, আর আমি চেষ্টা করি সেটা যতটা সম্ভব কার্যকরভাবে পালন করতে।”

আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে অস্ট্রেলিয়া।

সর্বশেষ সংবাদ

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি

ফুটবল

বায়ার্ন মিউনিখের ডাগআউটে এসে প্রথম দুই মৌসুমেই বুন্ডেসলিগার শিরোপা জিতেছেন

ফুটবল

মৌসুমের মাঝপথে খেই হারিয়ে ফেলা রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছিলেন আলভারো

ক্রিকেট

ন্যাথান স্মিথ গতিরোধ করার আপ্রাণ চেষ্টা চালালেন, কিন্তু ইয়র্কারটি কোনোমতে

ক্রিকেট

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দেখা গেল এক অদ্ভুত বৈপরীত্য। ইনিংস