BN

দক্ষিণ আফ্রিকার বড় হারের পর শাস্তি

দক্ষিণ আফ্রিকার বড় হারের পর শাস্তি

ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় রানে হারের পর জরিমানা সহ্য করতে হচ্ছে দক্ষিণ

ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় রানে হারের পর জরিমানা সহ্য করতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে রেকর্ড ব্যবধানে হারের পর প্রোটিয়াদের শাস্তিও পেতে হচ্ছে। মন্থর ওভার রেটের কারণে দলের ক্রিকেটারদের ম্যাচ ফির থেকে পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাস্তির কথা জানায়। জানানো হয়, সাউথ্যাম্পটনে রোববারের ম্যাচে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত সময়ে একটি ওভার কম করেছে।

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির থেকে পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে ইংল্যান্ডের ৪১৪ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র ৭২ রানে অলআউট হয়। এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এছাড়া ৩৪২ রানের ব্যবধানে হার ওয়ানডে ইতিহাসে কোনো দলের সবচেয়ে বড় রানের পরাজয়।

যদিও দক্ষিণ আফ্রিকা সিরিজ জয় নিশ্চিত করে প্রথম দুই ম্যাচ জিতে। এটি ইংল্যান্ডের মাটিতে ২৭ বছর পর তাদের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছে না

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রস্তুতি ম্যাচের

কোচিং ক্যারিয়ারে বড় এক মাইলফলক স্পর্শ করলেন সারাহ টেইলর।

ফুটবল

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিতে কোনো কমতি রাখতে চাইছে না মরক্কো।

ক্রিকেট

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর এক মাস আগে প্রস্তুতি ম্যাচের সূচি

ক্রিকেট

কোচিং ক্যারিয়ারে বড় এক মাইলফলক স্পর্শ করলেন সারাহ টেইলর। বেন

ক্রিকেট

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রানের রেকর্ড